,

শতাধিক সাংবাদিককে জোরপূর্বক ছাঁটাই করছে দ্য হিন্দু

news-image

অনলাইন ডেস্ক : করোনা পরিস্থিতির মধ্যে শতাধিক সাংবাদিককে চাকরি ছেড়ে দিতে বলেছে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দু।

হাফিংটন পোস্ট ইন্ডিয়া জানায়, দ্য হিন্দুর বিভিন্ন সংস্করণের রিপোর্টার, সাব এডিটরসহ অন্যান্য পদের শতাধিক সংবাদকর্মীকে পদত্যাগপত্র জমা দিতে বলে কর্তৃপক্ষ।

দ্য হিন্দু গ্রুপের নামকরা পত্রিকাটির মুম্বাই সংস্করণ অফিসের ২০ জনকে চাকরি ছাড়তে বলা হয়। যাদের অধিকাংশই সাংবাদিক। জুনের ২৫ থেকে ৩০ তারিখ পর্যন্ত পদত্যাগপত্র জমা দেয়ার জন্য বলা হয়েছে তাদের।

মহারাষ্ট্র ভিত্তিক দ্য হিন্দুর একজন সাংবাদিক বলেন, কোনো ধরণের আনুষ্ঠানিক যোগাযোগ, এমনকি কোনো লিখিত নির্দেশনা ছাড়াই আবাসিক সম্পাদক আমাদের ফোন দিয়ে বললেন চাকরি ছেড়ে দিতে। তিন মাসের বেতনসহ অন্যান্য পাওনা বুঝিয়ে দেয়া হবে।

এই বিষয়ে কথা বলার জন্য পত্রিকাটির সম্পাদক সুরেশ নামবাথ, মুম্বাইয়ের আবাসিক সম্পাদক বিকাশ দূতকে ফোনে, হোয়াটসআপে, টেক্সট ম্যাসেজে যোগাযোগ করে হাফিংটন পোস্ট ইন্ডিয়া। তারা কোনো ধরনের সাড়া দেননি।

করোনা পরিস্থিতিতে সংবাদপত্রিকাগুলো বড় ধরনের ধাক্কা খায়। ব্যবসায়িকভাবে লোকসানের মুখে পড়ে কাগজগুলো।

ভারতে টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, দ্য টেলিগ্রাফের মতো বড় বড় সংবাদমাধ্যমগুলোতে এর প্রভাব পড়েছে। তারা কেউ সংবাদকর্মীদের ছাঁটাই করছে, কেউ বেতন ভাতা কমিয়ে দিচ্ছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা