,

বিশ্বে করোনায় মৃত ৪ লাখ ৮০ হাজার ছাড়াল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে করোনা মহামারীতে মোট মৃত্যুর সংখ্যা পাঁচ লাখের দিকে এগিয়ে যাচ্ছে দ্রুত। এর মধ্যে ৪ লাখ ৮০ হাজারের বেশি মানুষ মারা গেছে প্রাণঘাতী ভাইরাসটিতে।

শুরু থেকে করোনাভাইরাসের পরিসংখ্যান সংরক্ষণ করে আসা ওয়ার্ল্ডোমিটার ইনফোর তথ্যানুসারে, মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১২টা পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৮২ হাজার জন।

বিশ্বের মোট মৃত্যুর এক-চতুর্থাংশের বেশি যুক্তরাষ্ট্রেরই, দেশটিতে মোট মৃত্যু ১ লাখ ২৩ হাজার ছাড়িয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলের মৃত্যুর সংখ্যা ৫৩ হাজারের কাছাকাছি।

মৃত ৪৩ হাজার ছাড়িয়ে যাওয়া যুক্তরাজ্য আছে তৃতীয় অবস্থানে। এরপরেই ইতালিতে মৃতের সংখ্যা ৩৪ হাজার ৬৭৫ জন। পঞ্চম অবস্থানে থাকা ফ্রান্সে মারা গেছেন ২৯ হাজার ৭২০ জন।

বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯৪ লাখ ৩৭ হাজার। এই তালিকায়ও শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত এখন ২৪ লাখ ৪০ হাজার ছাড়িয়েছে।

দ্বিতীয়স্থানে আছে ব্রাজিল ১১ লাখ ৫৭ হাজারের অধিক আক্রান্ত নিয়ে। ৬ লাখ ছাড়িয়ে যাওয়া আক্রান্ত নিয়ে তৃতীয়স্থানে আছে রাশিয়া। দেশটিতে মৃতের সংখ্যা ৮ হাজার ৫১৩ জন।

এরপরেই ভারতে আক্রান্ত সাড়ে চার লাখ ৭৩ হাজারের কাছাকাছি। দেশটিতে মারা গেছেন ১৪ হাজার ৯০০ এর বেশি লোক। পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গেছে।

এদিকে শুক্রবার পর্যন্ত বাংলাদেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২২ হাজার ৬৬০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে১ হাজার ৫৮২ জনের।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা