,

বিশ্ব করোনা তালিকায় ফ্রান্সের পরই বাংলাদেশ

news-image

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে। করোনায় বিশ্ব তালিকায় আরও একধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। দুই সপ্তাহের বেশি সময় ধরে দেশে করোনায় শনাক্তের সংখ্যা গড়ে তিন হাজারের কোটায় থাকছে।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৪৬২ জন। এ নিয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২২ হাজার ৬৬০ জনে। আর ২৪ ঘণ্টা সংক্রমিত মারা গেছেন ৩৭ জন। এর ফলে মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ১ হাজার ৫৮২ জনে। আর এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৪৯ হাজার ৬৬৬ জন।

আক্রান্তের হিসাবে বাংলাদেশের ঠিক একধাপ উপরে ১৬ নম্বর অবস্থানে রয়েছে ফ্রান্স। আর বাংলাদেশের একধাপ নিচে ১৮ নম্বরে চলে এসেছে দক্ষিণ আফ্রিকা। করোনাভাইরাসের হিসাব রাখা আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারস এসব তথ্য জানায়।

সংস্থাটির হিসাব অনুয়ায়ী, করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ২৪ লাখ ২৪ হাজার ৪৯৩ জন আক্রান্ত হয়েছেন। আর সংক্রমিত হয়ে মারা গেছেন ১ লাখ ২৩ হাজার ৪৭৬ জন।

এদিন বিকাল পর্যন্ত বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৯৩ লাখ ৭৭ হাজার ৬০৯ জন। আর এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৮০ হাজার ২৪২ চনে। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫০ লাখ ৬৫ হাজার ১৬৬ জন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা