শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগর হাসপাতাল ছাড়লেন করোনা জয়ী তিন ব্যক্তি

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর  : করোনা যুদ্ধ জয় করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ আশরাফ আহমেদ,ডাচ বাংলা ব্যাংকের কর্মকর্তা আলম শাহ চৌধুরী ও ইবনেসিনা ঔষধ কোম্পানীর রিপ্রেজেন্টিভ মমিরুল ইসলাম। আজ বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অভিজিৎ রায় ফুলেল শুভেচ্ছা ও করতালি দিয়ে তাদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। এসময় আবাসিক মেডিকেল অফিসার সাইফুল ইসলামসহ চিকিৎসক,নার্স ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অভিজিৎ রায় জানান,চলতি মাসের ১ লা জুন তাদের তিন জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে। করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ১৯ দিন রেখে নিয়মিত চিকিৎসা সেবা দেয়া হয়। তবে তাদের শরীরে করোনা ভাইরাসের কোন উপর্সগ ছিল না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুযায়ি দু‘বার করোনা টেস্টের ফল নেগেটিভ আসায় তাদের ছেড়ে দেয়া হয়েছে। এখন তারা সম্পূর্ণ সুস্থ।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য ও সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে প্রথমবারের মত ভর্তি হওয়া করোনাজয়ী তিন ব্যক্তির নিয়মিত খোজঁ খবর নিতেন এবং করোনা যুদ্ধ জয় করে সুস্থ হয়ে বাড়ি ফেরায় তারা তিনজনকে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক,নার্স ও কর্মচারীদের অভিনন্দন জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা