,

জালে ধরা পড়ল বিশাল বাঘাইড়

news-image

রাজবাড়ী প্রতিনিধি : পদ্মা নদীতে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে স্রোত। ফলে এখন প্রতিদিনই রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকার পদ্মা নদীতে ধরা পড়ছে বড় বড় মাছ।

এরই মধ্যে বিশাল বাঘাইড়, আইড় ও পাঙ্গাশসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে পদ্মায়। বুধবার (২৪ জুন) ভোরে দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাটের অদূরে ওসমান হালদার নামে এক জেলের জালে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের বিশাল এক বাঘাইড়। সকালে মাছটি দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ৯৭৫ টাকা কেজি দরে কিনে নেন। এতে পুরো মাছটির দাম পড়েছে প্রায় সাড়ে ১৭ হাজার টাকা।

দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, নদীতে পানি বৃদ্ধির ফলে জেলেদের জালে বড় বড় মাছ ধরা পড়ছে। বুধবার ভোরে দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাটের অদূরে জেলে ওসমান হালদারের জালে ১৮ কেজি ওজনের এক বিশাল বাঘাইড় মাছ ধরা পড়ে। সকালে মাছটি বিক্রির জন্য ওসমান নদীর পারে আনলে ৯৭৫ টাকা কেজিতে কিনে নিই। এক হাজার ৫০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করেছি আমি। এতে আমারও কিছুটা লাভ হয়েছে।

চান্দু মোল্লা আরও বলেন, গতকাল মঙ্গলবার (২৩ জুন) জব্বার মন্ডল হালদার নামে এক জেলের কাছ থেকে ২৫ কেজি ওজনের আরেকটি বাঘাইড় এক হাজার ৫০ টাকা কেজিতে কিনেছি। পরে ১১০০ টাকা কেজিতে সেটি বিক্রি করেছি।

তিনি বলেন, যত বড় মাছ-ই হোক দ্রুত বিক্রি হয়ে যায়। মাছ বিক্রি করতে কোনো সমস্যা হয় না। হয়তো মাঝে মধ্যে একটু সময় লাগে। বড় বড় শিল্পপতি ও ব্যবসায়ীরা এসব মাছ কিনে নিয়ে যান।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা