শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত তথ্য সচিব কামরুন নাহার

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সরকারের তথ্য সচিব কামরুন নাহার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বুধবার তার একান্ত সচিব মোহাম্মদ এনামুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত রোববার পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন কামরুন নাহার, গতকাল মঙ্গলবার তার রিপোর্ট পজিটিভ এসেছে।’

মোহাম্মদ এনামুল আহসান বলেন, ‘এমনিতে তার কোনো উপসর্গ ছিল না। সংক্রমণ ধরা পড়ায় বাড়িতে আইসোলেশনে আছেন কামরুন নাহার।’

এদিকে, সচিবের স্বামী মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়রুল ইসলাম এখন পর্যন্ত সুস্থ আছেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব মাহমুদ ইবনে কাসেম।

তিনি বলেন, ‘কিছুদিন আগে স্যারের করোনা পরীক্ষা করা হয়, রিপোর্ট নেগেটিভ এসেছে। ম্যাডামের পজিটিভ রিপোর্ট আসায় আবারও তার পরীক্ষা করানো হবে।’

তথ্য ক্যাডারের কর্মকর্তা কামরুর নাহার এর আগে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, প্রধান তথ্য কর্মকর্তা ছাড়াও গণযোগাযোগ অধিদপ্তর, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ