শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী করোনামুক্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনামুক্ত হলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে মিন্টো রোডের সরকারি বাসভবনে ফিরেছেন।

বুধবার দুপুরে (২৪ জুন) পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নাছির উদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আজ (বুধবার) মন্ত্রীর সর্বশেষ করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ এসেছে। বেলা ২টার দিকে হাসপাতাল থেকে রিলিজ পেয়েছেন তিনি। মিন্টো রোডের সরকারি বাসভবনে উঠেছেন মন্ত্রী।’

দেশ ও দেশের বাইরে যারা তার সুস্থতার জন্য প্রার্থনা করেছেন, মন্ত্রী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলেও জানান জনসংযোগ কর্মকর্তা নাছির উদ্দিন।

গত ৬ জুন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হিসেবে শনাক্ত হন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য উশৈসিং। পরদিন ৭ জুন উন্নত চিকিৎসার জন্য তাকে বান্দরবান থেকে হেলিকপ্টারে ঢাকার সিএমএইচে এনে ভর্তি করা হয়। মন্ত্রিসভার কোনো সদস্য হিসেবে বীর বাহাদুরই প্রথম করোনায় আক্রান্ত হন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ