,

চীন ‘দখল’ করেছে নেপালের ৩৩ হেক্টর জমি !

news-image

অনলাইন ডেস্ক : নেপালের প্রায় ১০টি জায়গায় মোট ৩৩ হেক্টর জমি চীন দখল করেছে বলে অভিযোগ উঠেছে।

নেপালের কৃষি মন্ত্রণালয় এমন চাঞ্চল্যকর রিপোর্ট দিয়েছে বলে সংবাদ সংস্থা এএনআইয়ের বরাতে জানিয়েছে এনডিটিভি।

খবরে বলা হয়, চীন তিব্বতে নেপালি জমি ‘দখল’ করার জন্য বর্ধমান সড়ক নির্মাণ ব্যবহার করছে এবং ভবিষ্যতে এই অঞ্চলগুলোতে সীমান্ত ফাঁড়ি স্থাপন করতে পারে।

গত ১৫ জুন লাদাখের গলওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছিল ভারত ও চীন। এতে ভারতের কর্নেল-মেজরসহ ২০ ভারতীয় সেনা নিহত হয়। আহত হয় আরও ৭৬ সেনা। সেই বিবাদের রেশ না কাটতেই এমন তথ্য সামনে এলো।

নেপালের কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নদীর গতিপথ ঘুরিয়ে দিয়ে সীমান্তে নেপালের জায়গা দখল করার চেষ্টা করছে পিপলস লিবারেশন আর্মি।

বাগডারে খোলা ও কর্নালি নদীর গতিপথ পরিবর্তন করে শুধুমাত্র হুমলা জেলাতেই ১০ হেক্টর জমি দখল করে নিয়েছে চীন। রাসুয়া জেলায়ও ৬ হেক্টর চলে গেছে চীনাদের অধীনে।

তিব্বতের স্বশাসিত অঞ্চলে নদীর গতিপথ পরিবর্তন করে রাস্তা তৈরির কাজ করছে চীন। যার ফলে নদীগুলো নেপালের দিকে প্রবাহিত হচ্ছে। এর ফলে প্রাকৃতিক ভাবেই প্রায় ১০০ হেক্টর জমি চলে যেতে পারে তিব্বতের অংশে। আর সেখানেই আউটপোস্ট তৈরি করে ফেলতে পারে চীন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা