কঠিন লড়াইয়ে জিতে শীর্ষে ফিরল বার্সেলোনা

news-image

লা লিগায় আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে কঠিন লড়াইয়ে জিতে শীর্ষে ফিরল বার্সেলোনা। মঙ্গলবার রাতে ১-০ গোলে জিতেছে কিকে সেতিয়েনের দল। বার্সা পক্ষে একমাত্র গোলটি করেন ইভান রাকিতিচ।

২০১৮ সালের মার্চের পর এই প্রথম বিলবাওয়ের বিপক্ষে জিতল বার্সেলোনা।

চলতি মৌসুমে বার্সেলোনাকে দুবার হারানো বিলবাও পায় প্রথম সুযোগ। তৃতীয় মিনিটে উনাই লোপেসের নিচু ক্রস ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন মার্ক-আন্ড্রে টের স্টেগেন। পরের মিনিটে সুযোগ আসে বার্সেলোনার সামনে। বিপজ্জনক জায়গা থেকে ঠিকমতো শট নিতে পারেননি লুইস সুয়ারেস। ফিরতি বলে সের্হিও বুসকেতসের শট ডি-বক্সে প্রতিহত হয়।

বল নিয়ন্ত্রণে এগিয়ে ছিল স্বাগতিকরা। তবে সুযোগ তৈরিতে এগিয়ে ছিল বিলবাও। সফরকারীদের রক্ষণ ছিল দুর্দান্ত। দারুণ চেষ্টা করেও জমাট রক্ষণ ভাঙতে পারেননি লিওনেল মেসি-অঁতোয়ান গ্রিজমান।

৬২ মিনিটে মেসির ফ্রি কিকে সুযোগ পান আর্তুরো ভিদাল। কিন্তু বলে ঠিকমতো পা ছোঁয়াতে পারেননি তিনি। খানিক পর মেসির ক্রসে আরেকটি সুযোগ নষ্ট করেন চিলির এই মিডফিল্ডার। বল ক্লিয়ার করতে পারেনি বিলবাও। মেসির কাছ থেকে বল পেয়ে বুলেট গতির শটে জাল খুঁজে নেন খানিক আগে মাঠে নামা রাকিতিচ।

এক বছরের বেশি সময় পর জালের দেখা পেলেন ক্রোয়াট এই মিডফিল্ডার। ৭১ মিনিটের এই গোলে বিলবাওয়ের বিপক্ষে গোল খরা কাটাল বার্সেলোনা।

কষ্টের জয়ে ম্যাচ শেষ হতে না হতে শুরু হয় মেসির জন্মদিন। রাকিতিচ অধিনায়ককে দিলেন দারুণ আগাম উপহার।

৩১ ম্যাচে ২১ জয় ও ৫ ড্রয়ে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে বার্সেলোনা। মায়োর্কার বিপক্ষে বুধবার জিতলেই শীর্ষে ফিরবে রিয়াল মাদ্রিদ। ৩০ ম্যাচে দলটির পয়েন্ট ৬৫।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ