বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাশরাফির ছোট ভাই করোনা আক্রান্ত

news-image

স্পোর্টস ডেস্ক : করোনার ভয়াবহতা থেকে রক্ষা পাচ্ছে না কেউ। বড় ভাই মাশরাফি বিন মর্তুজার পর আজ (মঙ্গলবার) মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ছোট ভাই মোরসালিন বিন মর্তুজাও। সংবাদমাধ্যমকে মোরসালিন নিজেই জানিয়েছেন এ খবর।

গত শনিবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা করোনা পজিটিভ বলে রিপোর্ট আসে। একই দিন করোনা আক্রান্ত হওয়ার খবর আসে আরেক ক্রিকেটার নাজমুল ইসলাম অপুর। তার আগে করোনা আক্রান্ত হয়েছিলেন তামিম ইকবালের বড় ভাই, জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস ইকবাল।

এবার মাশরাফির ছোটভাই আক্রান্ত হলেন। সবার আগে আক্রান্ত হয়েছিলেন মাশরাফির শাশুড়ি এবং শ্যালিকা। মোরসালিন বড় ভাইয়ের সঙ্গে থেকে করোনা প্রতিরোধে শুরু থেকেই কাজ করছিলেন। বড় ভাই আক্রান্ত হওয়ার কারণে তারও সম্ভাবনা ছিল পজিটিভ হওয়ার। এরপর শরীর কিছুটা খারাপ লাগায় সোমবার তিনি টেস্ট করান এবং সেই টেস্টের রিপোর্ট আসে পজিটিভ।

সংবাদ মাধ্যমকে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করে মোরসালিন বলেন, ‘করোনার কিছু উপসর্গ থাকলেও সুস্থ আছি।’ মোরসালিনের সঙ্গে পরিবারের অন্য সদস্যদেরও টেস্ট করা হয়েছে। তাদের রিপোর্ট এসেছে নেগেটিভ। তবে মাশরাফির স্ত্রী সুমনা হকের করোনা টেস্টের রিপোর্ট এখনও আসেনি। বুধবার আসতে পরে বলে তার পরিবারের একটি সূত্র মিডিয়াকে জানিয়েছেন।

মোরসালিন এখনও পড়ালেখা করছেন। আছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব)। এই বিশ্ববিদ্যালয়ের হয়ে তিনি খেলেছেন আন্তঃবেসরকারি বিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে