,

আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে নীলফামারীতে বিনা যৌতুকে বিয়ে

news-image

নীলফামারী প্রতিনিধি : আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিনা যৌতুকে এক অসহায় মেয়ের বিয়ের আয়োজন করা হয়েছে নীলফামারীতে।

মঙ্গলবার নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্যোগে এ বিয়ে দেওয়া হয়।

বর জেলা সদরের কচুকাটা ইউনিয়নের দক্ষিণ দোনদরী গ্রামের মোখলেছার রহমানের ছেলে মিনারুল ইসলাম (২৫) এবং কনে একই গ্রামের দুলাল হোসেনের মেয়ে আশা মণির (২০)।

মণির বাবা পেশায় ফেরিওয়ালা। অর্থাভাবে মেয়ের বিয়ে দিতে পারছিলেন না বলে চিন্তায় ছিলেন তিনি।

কনের বাবা দুলাল হোসেন বলেন, “মেয়ের জন্য একটি ভালো পরিবার ও ভালো ছেলে খুঁজছিলাম। পাশপাশি যৌতুকের দুচিন্তাও ছিল। আমার সেই দুচিন্তা দূর করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের সহযোগিতা মেয়েকে যৌতুক ছাড়ায় ভালো একটি পরিবারে পৌঁছাতে পেরেছি।”

অপরদিকে যৌতুক না নিয়ে ছেলেকে বিয়ে দিয়ে খুশি বরের বাবা মোখলেছার রহমান।

তিনি বলেন, “যৌতুকের চেয়েও অনেক বড় পাওয়া পেয়েছি-সেটি হল সবার দোয়া।”

দুই লাখ ৫০১ টাকার দেনমোহরে এ বিয়েতে মেয়ের উকিল বাবা হন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান। বর-কনের নতুন কাপড় কেনার দায়িত্ব নেয় কচুকাটা ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ বিয়ে আয়োজনের পেছনে দলীয় পরিকল্পনার কথা বলতে গিয়ে কচুকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন বলেন,“উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিষ্ঠা বার্ষিকীতে একটি ভালো কাজ করার আহ্বান জানানো হয়। আমরা ইউনিয়নে ওই কন্যা দায়গ্রস্ত বাবার পাশে দাঁড়াই। সে অনুযায়ী বর খুঁজে যৌতুক ছাড়া বিয়ের আয়োজন করি।”

এ বিয়েতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকারসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বলে জানান তিনি।

“করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব মেনে বিয়ের অনুষ্ঠান উপভোগ করেন সবাই।”
এ বিয়ে ছাড়াও নানা ব্যতিক্রমী আয়োজনে জেলা সদরের ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। দিবসটিতে দুই হাজার দরিদ্র পরিবারে সহযোগিতা প্রদান করা হয়।

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান বলেন, স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের পরিকল্পনায় প্রতিষ্ঠা বার্ষিকীতে সব ইউনিয়ন শাখাকে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়। আহ্বানে নেতাকর্মীরা সাড়া দিয়ে নয় লাখ টাকার একটি তহবিল গঠন করেন। তারা কল্যাণমূলক কাজের তালিকা করে ওই টাকা ব্যয়ে মঙ্গলবার বাস্তবায়ন করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, জেলা যুবলীগের সভাপতি রমন্দ্রে নাথ বর্ধন, জেলা মহিলা লীগের সভাপতি রোকেয়া ইলাম রূপালী, সাধারণ সম্পাদক ফরিদা খানম, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান আপেল, সাধারণ সম্পাদক মাসুদ সরকার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা