,

এ দেশের গণমানুষের দল আ.লীগ : নানক

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আওয়ামী লীগ এ দেশের গণ মানুষের দল। এই বাংলা ও বাঙালি জাতিকে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ যাত্রা শুরু করেছিল।

দলটির ৭১তম প্রতিষ্ঠাবর্ষিকীতে গোপলগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধাঞ্জলি প্রদান করতে এসে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, বঙ্গবন্ধু সুদীর্ঘ সময় ধরে আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে এই দেশকে স্বাধীন ও সার্বভৌম করেছিলেন। স্বাধীনতা উত্তর বাংলাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে যাত্রা শুরু করেছিলো। আর এ কারণেই ৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে পৈশাচিকভাবে হত্যা করা হয়েছিল। কুচক্রী মহল এ হত্যাকাণ্ড ঘটিয়ে বাংলাদেশকে পাকিস্তান বানানোর চেষ্টা করে ছিলো।

নানক বলেন, বঙ্গবন্ধু হত্যার মধ্যদিয়ে এই বাংলাদেশ একটি হত্যা, ক্যু ও লুটপাটের রাষ্ট্র পরিণত হয়েছিল। ভারত থেকে ফিরে এসে জননেত্রী শেখ হাসিনা জনগণকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেন। শেখ হাসিনা এদেশ থেকে জঙ্গিবাদ ও দরিদ্রকে উপড়ে ফেলেছেন। আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রগতি ও শান্তির ধারা অব্যাহত রেখেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি