,

লাখাইয়ে গাছ পড়ে নাসিরনগরের দুই যুবকের মৃত্যু,আহত-১

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : হবিগঞ্জের লাখাইয়ে গাছের নিচে চাপা পড়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের পলাশ(১৮) ও মঞ্জু (১৯) নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় গিয়াস উদ্দিন নামে এক যুবক আহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের পান্নাডর রাস্তায় এঘটনা ঘটে। নিহত দুই জনই নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে পলাশ মিয়া ও একই গ্রামের লস্কর মিয়ার ছেলে মঞ্জু মিয়া। আহত গিয়াস উদ্দিন(২৭) ধরমন্ডল গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।

স্থানীয়রা ও নিহত পরিবারের লোকজন আজ মঙ্গলবার সাড়ে ১১ টার দিকে ধরমন্ডল থেকে তিন যুবক মোটরসাইকেল যোগে ব্যক্তিগত কাজে লাখাই উপজেলায় যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হয়। লাখাইয়ের পান্নাডর নামস্থানে ঠিকাদারের লোকজন সরকারি গাছ কাটার সময় তাদের ওপর গাছটি পড়ে যায় । এসময় ঘটনাস্থলেই পলাশ ও মঞ্জু নামে দুইজন মারা যায়। সাথে থাকা গিয়াসউদ্দিন আহত হলে তাকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

লাখাই থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,নাসিরনগর থেকে মোটসাইকেল যোগে তিন যুবক লাখাই আসার পথে সড়কের গাছ কাটার সময় গাছের চাপা পড়ে ঘটনাস্থলেই দুইজন মারা যায় এবং একজন আহত হয়। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা