,

রংপুরে আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

news-image

রংপুর ব্যুরো : মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী রংপুর নগরীতে স্বাস্থ্যবিধি মেনে নানা আয়োজনের মধ্যে পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে নগরীর দেওয়ানবাড়ি রোডস্থ দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে রংপুর মহানগর আওয়ামীলীগ প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী শুরু করে। সকাল ১১ টায় বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
পরে সংক্ষিপ্ত আলোচনায় রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা এডভোকেট দিলশাদ মুকুল, শফিকুল ইসলাম রাহেল, রংপুর মহানগর যুবলীগের সভাপতি এবিএম সিরাজুম মনির বাশার, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, রংপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন, রংপুর মহানগর মহিলা যুবলীগের আহবায়ক শাহানাজ বিউটি প্রমুখ।

এদিকে রংপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে নগরীর বেতপট্রিস্থ দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এতে রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজুসহ রংপুর জেলা আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা