,

২৪ ঘণ্টায় দেশে ৪৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৪১২

news-image

নিউজ ডেস্ক : ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৬ হাজার ২৯২টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৪১২ জনের শরীরে অতি ছোঁয়াচে ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।

গত ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর মঙ্গলবার মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ১৯৮ জন।

এর মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৪৫ জনের। আর নতুন ৮৮০ জনসহ মোট সুস্থ হয়েছেন ৪৭ হাজার ৬৩৫ জন।

সবশেষ তথ্যানুযায়ী, দেশে নতুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০.৯৪ শতাংশ, আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার ১.৩০ শতাংশ এবং সুস্থতার হার ৩৯.৯৬ শতাংশ।

দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে মঙ্গলবার দুপুরে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

চব্বিশ ঘণ্টায় মৃত্যুবরণ করাদের মধ্যে পুরুষ ৩৮ জন, নারী পাঁচ জন। ঢাকা বিভাগের ১৬ জন, চট্টগ্রাম বিভাগের ১৫ জন; রাজশাহী বিভাগে মৃত্যু হয়েছে ৬ জনের, খুলনা ও ময়মনসিংহ বিভাগের মৃত্যু হয়েছে দুজন করে এবং একজন করে মৃত্যু হয়েছে বরিশাল ও সিলেট বিভাগে।

তিরিশ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে, ১২ জনের মৃত্যু হয়েছে বাড়িতে এবং একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

বয়স বিশ্লেষণে দেখা যায়, সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়েছে ৫১-৬০ বছর বয়সীদের মধ্যে, ৬১-৭০ বছর বয়সে মৃত্যু হয়েছে ১০ জনের, ৪১-৫০ বছরের মধ্যে মৃত্যু হয়েছে ছয়জনের, পাঁচ জনের বয়স ৭১-৮০ বছরে মধ্যে, দুজন ৮০-৯০ বছরের মধ্যে এবং একজন করে মৃত্যু হয়েছে ১১-২০ ও ৩১-৪০ বছর বয়সীদের মধ্যে।

বুলেটিনে বলা হয়, চব্বিশ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৬১০ জনকে, ছাড় পেয়েছেন ২২০ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ৯২৭ জন।

এই সময়ে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ২ হাজার ৪১৪ জনকে, ছাড় পেয়েছেন ২ হাজার ১৬৪ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৬৪ হাজার ১৪৬ জন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা