শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলষ্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যাক্তির (৪৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ি  পুলিশ  মৃত ব্যাক্তির মরদেহ উদ্ধার করেন। ঢাকাগামী মালবাহী ট্রেনের নিচে কাটা পরে এই ব্যাক্তির মৃত্যু হয়েছে ধারনা করেছে পুলিশ।
আশুগঞ্জ রেল স্টেশনের মাষ্টার নুরন্নবী জানায়, রেলষ্টেশনের দক্ষিণ পাশের প্লাটফর্মে কয়েকটি শিয়াল ঘুড়াঘুরি দেখে আমি সেখানে যায়। গিয়ে দেখি অজ্ঞাত একজনের মরদেহ এবং একটি পা কাটা অবস্থায় পড়ে আছে।
পরবর্তীতে আখাউড়া রেল পুলিশকে খবর দেয়। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার। রেল পুলিশের এসআই সেতাফুর রহমান বলেন, খবর পেয়ে আমরা আশুগঞ্জ রেল স্টেশনে এস পা কাটা অবস্থায় অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করি। ট্রেনে কাটা পড়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে লোকটি মারা যায়।
মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদদ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ