সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বে আক্রান্ত প্রায় ৯০ লাখ ছাড়াল, মৃত্যু ৪ লাখ ৬৭ হাজার

news-image

অনলাইন ডেস্ক : প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা প্রায় ৯০ লাখে পৌঁছেছে। করোনা সার্বক্ষণিক তথ্য রাখা, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে সোমবার সকাল পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ৮৯ লাখ ২৭ হাজার ১৯৫ জন।

এছাড়া সোমবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটিতে মারা গেছেন ৪ লাখ ৬৭ হাজার ৬৩৬ জন। ইতোমধ্যে বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ প্রাণঘাতী ভাইরাস।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২২ লাখ ৭৯ হাজার আর মৃত্যু হয়েছে ১ লাখ ১৯ হাজার জনের। তবে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যে সময়ে লকডাউন শুরু করেছিল যদি তার এক সপ্তাহ আগে লকডাউন জারি করত, তবে অন্তত ৩৬ হাজার লোকের প্রাণ বেঁচে যেত।

করোনায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ব্রাজিলে। সোমবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৮৩ হাজার এবং মৃত্যু হয়েছে ৫০ হাজার ৫৯১ জনের।

এরপরে তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে রাশিয়ায়। সেখানে ৫ লাখ ৮৩ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তবে দেশটিতে মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম। মৃত্যুর সংখ্যা বিশ্বে ১৩ তম রাশিয়ায় এবং সেখানে মারা গেছেন ৮ হাজার জন।

চতুর্থ সর্বোচ্চ আক্রান্ত হয়েছে প্রতিবেশি দেশ ভারত। সেখানে ৪ লাখ ১০ হাজার মানুষ করোনায় আক্রান্ত। মৃত্যুর সংখ্যায় ভারত অষ্টম। সেখানে ১৩ হাজার মানুষ করোনায় মারা গেছেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী