সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘রেড জোন’ ১০ জেলায় কতদিন ছুটি

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের উচ্চ সংক্রমণ হার আছে এমন ১০টি জেলাকে চিহ্নিত করে সেগুলোকে ‘রেড জোন’ হিসেবে ঘোষণা করেছে সরকার। দেশের মাদারীপুর, মুন্সীগঞ্জ, বগুড়া, কুমিল্লা, হবিগঞ্জ, নারায়ণগঞ্জ, মৌলভীবাজার, চুয়াডাঙ্গা, যশোর ও চট্টগ্রাম জেলাকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করে সেখানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

গতকাল রোববার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে-

# শুধু এসব ‘রেড জোনে’ ঘোষণা করা সময়ে সাধারণ ছুটি থাকবে,
# ‘রেড জোনে’ বসবাসকারী সরকারি বেসরকারিসহ সব ধরনের সংস্থায় কর্মরতদের জন্য ছুটি প্রযোজ্য হবে,
# ‘রেড জোনে’ থাকা সব ধরনের অফিসের কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে,
# জরুরি সেবা এর বাইরে থাকবে।

কোথায় কবে কতদিন ছুটি:

১. চট্টগ্রামের ১০ নম্বর ওয়ার্ড (বিসিক শিল্প এলাকা ব্যতীত) ২১ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি থাকবে।

২. বগুড়া পৌরসভার চেলোপাড়া, নাটাইপাড়া, নারুলি, জলেশ্বরীতলা, সূত্রাপুর, মালতিনগর, ঠনঠনিয়া, হাড়িপাড়ি ও কলোনা এলাকা- ২১ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি।

৩. চুয়াডাঙ্গা-দর্শনা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পরানপুর গ্রামের রিফিউজি কলোনী ও ৭ নং ওয়ার্ডের থানা পাড়া এলাকায় ২১ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি।

৪. মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্যাথলিক মিশন রোড, রুপশপুর, সবুজবাগ, মুসলিমবাগ, লালবাগ, বিরাইমপুর ও পৌরসভার কালীঘাট রোড ও শ্যামলী এলাকা এবং কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের নন্দনগর, কাদিপুর ইউনিয়নের মনসুর ও কুলাউড়া পৌরসভার মাগুর ও মনসুর এলাকায় ২১ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি।

৫. নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়ন ২১ জুন থেকে ২ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি।

৬. হবিগঞ্জ-পৌরসভার ৬ ও ৯ নং ওয়ার্ড এবং চুনারুঘাট উপজেলার দেওরগাছ, উবাইটা ও রাগীগাঁও ইউনিয়ন এবং চুনারুঘাট পৌরসভা, আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন ও মাধবপুর পৌরসভা এলাকায়- ২১ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি।

৭. মুন্সীগঞ্জ-পৌরসভার ১নং ওয়ার্ডের মাঠপাড়ায় ২১ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি।

৮. কুমিল্লা-সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ডের কালিয়াজুড়ি, রেইসকোর্স, শাসনগাছা; ১০ নং ওয়ার্ডের ঝাউতলা, কান্দিরপাড়, পুলিশ লাইন, বাদুরতলা, ১২ নং ওয়ার্ডের নানুয়ার দিঘীর পাড়, নবাব বাড়ি চৌমুহনী, দিগাম্বরীতলা এবং ১৩ নং ওয়ার্ডের টমছম ব্রীজ, থিরাপুকুরপাড় ও দক্ষিণ চর্থা এলাকা।

৯. যশোর-অভয়নগর উপজেলার চলিশিয়া, পিয়ারা ও বাঘুটিয়া ইউনিয়ন এবং অভয়নগর পৌরসভার ২, ৪, ৫, ৬ ও ৯ নং ওয়ার্ড, চৌগাছা পৌরসভার ৬ নং ওয়ার্ড, ঝিকরগাছা পৌরসভার ২ ও ৩ নং ওয়ার্ড, কেশবপুর পৌরসভার ১ ও ৩ নং ওয়ার্ড, যশোর পৌরসভার ৪ ও ৬ নং ওয়ার্ড ও আরবপুর ও উপশহর ইউনিয়ন এবং বেনাপোল পৌরসভার ২ নং ওয়ার্ড ও শার্শা ইউনিয়নে ২১ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি।

ঝিকরগাছার বাকড়া ইউনিয়ন ও যশোর পৌরসভার ৪ নং ওয়ার্ডে ২১ জুন থেকে বিভিন্ন মেয়াদে ৭ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি।

অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়ন ও যশোর পৌরসভার ৬ নং ওয়ার্ডে ২১ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি।

বেনাপোল পৌরসভার ৩ নং ওয়ার্ডে ২১ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি।

১০. মাদারীপুর- পৌরসভার ১ থেকে ৭ নং (সাতটি ওয়ার্ড) ওয়ার্ড এবং বাহাদুরপুর, দুধখালী, ঝাউদি, মস্তফাপুর, রাস্তি ও কেন্দুয়া ইউনিয়ন, শিবচর উপজেলার শিবচর পৌরসভার ১, ৪ ও ৫ নং ওয়ার্ড এবং শিবচর দ্বিতীয় খন্ড, বহেরাতলা দক্ষিণ, বাঁশকান্দি, ভদ্রাসন, কাদিরপুর, মাদবরেরচর ও পাচ্চর ইউনিয়ন, কালকিনি পৌরসভার ১, ৪, ৫, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড এবং ডাসার, গোপালপুর, আলীনগর ও শিকারমঙ্গল ইউনিয়ন এবং রাজৈর উপজেলার রাজৈর পৌরসভার ১, ২, ৩, ৫, ৬ ও ৮ নং ওয়ার্ড, বদরপাশা, আমগ্রাম, কবিরাজপুর ও হোসেনপুর ইউনিয়নে ২১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সাধারণ ছুটি।

লকডাউন আর জোন বিতর্ক

বাংলাদেশের করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে বিভিন্ন এলাকাকে রেড, ইয়েলো ও গ্রিন বা লাল, হলুদ ও সবুজ – এই তিন ভাগে ভাগ করে জোনভিত্তিক লকডাউন করার পরিকল্পনা নেওয়া হয়। পরে চলতি মাসের প্রথম সপ্তাহে সে ব্যাপারে বিস্তারিত রোডম্যাপ তুলে ধরা হয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে।

কিন্তু তারপর থেকেই এ নিয়ে বিতর্ক চলছিল। বিশেষ করে রাজধানীর পূর্ব রাজাবাজারে লকডাউনের পর তা নিয়ে নানা ধরনের আলোচনা-সমালোচনা হচ্ছিলো।

পরে গত ১৫ জুন এক সংশোধিত প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় শুধুমাত্র ‘রেড জোনে’ সাধারণ ছুটি ঘোষণার কথা জানায়। আরও বলা হয় যে ইয়েলো ও গ্রিন জোনে অফিস সীমিত পরিসরে খোলা থাকবে।

ওই প্রজ্ঞাপনে বলা হয়েছিল, ১৬ জুন থেকে ৩০ জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। সাপ্তাহিক ছুটিও এ নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হবে।

তবে ইয়েলো ও গ্রিন জোনের অফিসগুলো নিজ ব্যবস্থাপনায় সীমিত পরিসরে খোলা থাকলেও সেসব অফিসে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা চলাকালে কেউ তার নিজস্ব কর্মস্থল ছেড়ে অন্য কোথাও যেতে পারবেন না।

এ ছাড়া ঝুঁকিপূর্ণ, অসুস্থ কর্মচারী এবং সন্তান সম্ভবা নারীদের কর্মস্থলে আসতে মানা করা হয়েছে। যদিও সবশেষ প্রজ্ঞাপনে দেখা যাচ্ছে, ‘রেড জোন’ গুলোতে ছুটি শুরু হয়েছে মূলত ২১ জুন থেকে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী