বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইল-অরুয়াইল সড়ক সংস্কার, লাখো মানুষের দূর্ভোগ লাঘব  

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : বছরের পর বছর সংস্কারের অভাবে বেহাল দশায় পড়েছিল  ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-অরুয়াইল সড়কটি। পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সড়কটি সংস্কারের দরপএ আহবান করলে কাজটি একটি অংশ পাই মের্সাস লোকমান হোসেন এন্ড মোস্তফা কামাল জেবি নামক একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। এই অংশটি সরাইল উপজেলা সদর উচালিয়া মোড় হইতে চুন্টা বাজার পর্যন্ত ৮০০০ মিটার দৈর্ঘ  ও ১৩ মিটার প্রশস্ত কাজটি সংস্কারের প্রাক্কলিক ব্যয় সাঁড়ে ৩ কোটি টাকার মত। সড়কটি সংস্কারে শেষ পর্যায়ে। সামান্য কিছু অংশ বাকি রয়েছে।
উপজেলার সদরের সাথে প্রত্যন্ত অঞ্চল অরুয়াইল, পাকশিমুল, চুন্টা ও কালিকচ্ছ এই চার ইউনিয়নে বসবাসকারী প্রায় লাখো মানুষের  যোগাযোগের একমাএ মার্ধ্যমে এ সড়কটি। সরাইল-অরুয়াইল সড়কটি সংস্কারের ফলে মানুষের  দূর্ভোগ অনেকাংশে লাঘব হয়েছে। এতে এ সড়কে চলাচলকারী মানুষের জীবন যাএার মান সহজ হওয়াসহ দৈনর্দিন কাজে এসেছে গতি। সড়কটি চলাচলকারী ঐ চার ইউনিয়নের মানুষের মাঝে ফিরে এসেছে স্বস্তি।
উপজেলার কালিকচ্ছ বিশুতারা এলাকার সেলিম মিয়া। এ সড়কে তিনি নিয়মিত অটোরিকশা চালান। রোববার (২১ জুন) বিকেলে অটোরিকশা চালক সেলিম মিয়া বলেন, আমি সরাইল সদর থেকে চুন্টা বাজার এলাকা পর্যন্ত প্রতিদিন এই সড়কে অটোরিকশা চালাই দীর্ঘদিন যাবত। এতোদিন সড়কের অবস্থা খুব খারাপ ছিল। চলাচলে খুব কষ্ট হতো। এখন এই সড়কে ভালো কাজ হওয়ায় চলাচলে আর সমস্যা নেই। চুন্টা এলাকার কালাম মিয়া বলেন, অনেক দিন কষ্ট করেছি। এখন এ সড়কে ভালোভাবে কাজ করায় আমাদের চলাচল বেশ সুবিধা হয়েছে। সরাইল  উপজেলা (এলজিইডি) প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নিলুফা ইয়াছমিন জানান, সরাইল-অরুয়াইল সড়কের সংস্কার কাজ প্রায় সমাপ্ত হয়েছে। সামান্য কিছু কাজ বাকি আছে সপ্তাহখানেকের মধ্যে তা শেষ হবে।
জানা গেছে, এ সড়ক দীর্ঘদিন সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় ছিল। সামান্য বৃষ্টি হলেই গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে চলাচল করা যেতো না।এতে উপজেলার চার ইউনিয়নের জনগণ ও যানবাহনকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা