,

করোনা: ভোলার জজ ঢাকার হাসপাতালে ভর্তি

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত ভোলার জেলা ও দায়রা জজ এবিএম মাহমুদুল হককে রাজধানীর মহাখালির ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভোলা থেকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে রাতেই ঢাকায় আনা হয়।

আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করে জানান, এবিএম মাহমুদুল হকের রক্তে অক্সিজেনের মাত্রা কমে গিয়ে তার শারীরিক অবস্থার অবনতি হয়। রাতেই তাকে হেলিকপ্টারে ঢাকায় এনে ওই হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি জানান, মাহমুদুল হকের শারীরিক অবস্থার বিষয়টি আইনমন্ত্রী আনিসুল হককে অবহিত করার পর তিনি (আইনমন্ত্রী) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা বলে বিচারককে দ্রুত ঢাকায় আনার ব্যবস্থা করেন।

বিচারক মাহমুদুল হক ১২ জুন থেকে করোনাভাইরাস রোগের লক্ষণে ভুগছিলেন এবং ভোলায় নিজ বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা