শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেতা মাসুম আজিজ ল্যাব এইডে ভর্তি

news-image

বিনোদন ডেস্ক : শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি হয়েছেন নাট্যকার, অভিনেতা ও নির্দেশক মাসুম আজিজ।

রবিবার সকালে এ তথ্য জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছেন দেশের গুণী এই অভিনয় শিল্পী। এর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন তিনি। হার্টের সমস্যার পাশাপাশি বাধক্যজনিত রোগে ভুগছেন এই শিল্পী।

গোলাম কুদ্দুছ দেশ রূপান্তরকে বলেন, ‘শনিবার হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন মাসুম আজিজ। পরে তাকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়।’

মাসুম আজিজ একাধারে অভিনেতা, নাট্যকার ও নির্দেশক হিসেবে মঞ্চে খ্যাতি কুড়িয়েছেন। তবে তারকা খ্যাতি পেয়েছেন টেলিভিশন নাটক ও সিনেমায় অভিনয় করে। হুমায়ূন আহমেদের পরিচালনায় একাধিক নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন।

এছাড়া চলতি প্রজন্মের অনেক নির্মাতার পরিচালনায় অভিনয় করেছেন। মাসুম আজিজের রচনা ও নির্দেশনায় কিছুদিন আগেই মঞ্চে এসেছে নাটক ‘ট্রায়াল অব সূর্যসেন’।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ