ব্রাহ্মণবাড়িয়ায় সর্দি-জ্বর নিয়ে বৃদ্ধের মৃত্যু
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সর্দি-জ্বর নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার ভোররাতে উপজেলার আড়াইসিধা নিজ বাড়িতে তিনি মারা যান। এর আগে তাহের মিয়ার সর্দি, জ্বর ও কাশি শুরু হয়েছিল।
রোববার ভোররাতে তিনি বাড়িতেই মারা যান। এদিকে তার মৃত্যুর খবর পেয়ে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে টিম এসে মৃতের নমুনা সংগ্রহ করেছে।
আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুপুর সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, মারা যাওয়া আবু তাহের মিয়ার করোনা ছিল কিনা জানার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।











