মাশরাফি দোয়া চাইলেন, বললেন সচেতন থাকতে

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি মর্তুজা শনিবার করোনা পজিটিভ হয়েছেন। তার করোনা আক্রান্তের খবরে ক্রিকেটপাড়া তো বটেই ভক্ত-সমর্থকরাও উদ্বিগ্ন। তবে মাশরাফি করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হতে বললেন সবাইকে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মাশরাফি লিখেছেন, ‘আজকে আমার কভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। সবাই আমার জন্য দোয়া করবেন। যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি।’

এরপর তিনি লিখেন, ‘দেশে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। আমাদের সবাইকে এখন আরো সতর্ক হতে হবে। সবাই ঘর থেকে বিনা প্রয়োজনে বের না হই। আমি বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিয়ে যাচ্ছি এবং প্রয়োজনীয় বিধি মেনে চলছি। করোনা নিয়ে আতংক নয়, সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।’

এর আগে মাশরাফির শাশুড়ি ও শ্যালিকার মেয়ে আগামী করোনা আক্রান্ত হন। মাশরাফি গেল দুই দিন ধরে জ্বর, গায়ে ও মাথা ব্যথা অনুভর করছিলেন। শুক্রবার নমুনা দিয়ে শনিবার দুপুর তিনটায় করোনা পজিটিভ বলে জানতে পারেন তিনি।

দেশ সেরা এই অধিনায়কের সুস্থতা কামনা করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সৌম্য সরকার, লিটন দাস, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মেহেদি মিরাজরা সামাজিক মাধ্যমে মাশরাফির জন্য দোয়া প্রার্থনা করেছেন। দ্রুতই সুস্থ হয়ে ফিরে আসবেন বলে প্রার্থনা জানিয়েছেন। এছাড়া মাশরাফির জন্য নড়াইলবাসী মসজিদে দোয়া প্রার্থনা করেছেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ