কোভিড-১৯ প্রতিরোধী ভ্যাকসিন তৈরির পথে জাপান

news-image

আগামী মার্চের মধ্যে ভ্যাকসিনের ১০ লাখ ডোজ উৎপাদন করবে দেশটি। শিগগিরই এ ভ্যাকসিনের ক্লিনিক্যাল পরীক্ষা শুরু হবে।

জাপানের নিক্কেই এশিয়ান রিভিউ জানিয়েছে, জাপান ও বাইরের ১৪টি সংস্থার কনসোর্টিয়ামের উদ্যোগে ‘অ্যানজিস’ কোম্পানি ভ্যাকসিন তৈরির কাজ করছে। এ বছরের শেষ নাগাদ ভ্যাকসিনটি অনুমোদন পেয়ে যাবে বলে তারা আশা করছেন। প্রথমে তারা দুই লাখ ডোজ উৎপাদন করার চিন্তা করছিলো। অংশীদাররা কাঁচামালের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নেয়ার পরে ভ্যাকসিন উৎপাদন সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ওসাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সঙ্গে চুক্তি করে অ্যানজিস ডিএনএ ভ্যাকসিন তৈরি করছে; যাতে নভেল করোনাভাইরাস থেকে জেনেটিক উপাদান নিয়ে রোগের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করা যায়।

আরেকটি ওষুধ কোম্পানি সিনোগি ভ্যাকসিন তৈরিতে কাজ করছে। টোকিও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ডাইচি সানকোয়ো আরেকটি ভ্যাকসিন প্রকল্প নিয়ে কাজ করছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ