,

সাহারা খাতুনের অবস্থা অপরিবর্তিত

news-image

নিজস্ব প্রতিবেদক : গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের অবস্থা অপরিবর্তিত রয়েছে।

আজ শনিবার সকালে তার ব্যক্তিগত সহকারী মজিবর রহমান বলেন, ‘গতকাল সকাল ১০টার দিকে অবস্থার অবনতি হলে ইউনাইটেড হাসপাতালের ডাক্তাররা তাকে আইসিইউতে নিয়ে যান। চিকিৎসকরা আমাদের জানিয়েছেন অক্সিজেন দিচ্ছেন, প্রেসার কম ছিল। এখনো আগের অবস্থাতেই আছে।’

৭৭ বছর বয়সী সাহারা খাতুন জ্বর, অ্যালার্জির সমস্যাসহ বিভিন্ন জটিলতা নিয়ে গত ২ জুন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।

ইউনাইটেড হাসপাতালের চিফ অফ কমিউনিকেশনস অ্যান্ড বিজনেস ডা. সেগুফা আনোয়ার এর আগে বলেছিলেন, ‘ব্লাড প্রেসার ওঠানোর চেষ্টা করা হচ্ছে। কিছু নিউরোলজির প্রবলেম ছিল সেগুলো মেনটেইন করা হচ্ছে। আর অক্সিজেনের সেচ্যুরেশন মেনটেইন করা হচ্ছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছেন বলে আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন।

সাহারা খাতুন গত তিন মেয়াদ ধরে ঢাকা-১৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। ২০০৮ সালে মহাজোট ক্ষমতায় এলে প্রথমে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়। পরে দেওয়া হয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা