শীর্ষ ১০ ধনীর তালিকায় মুকেশ আম্বানি

news-image

অনলাইন ডেস্ক : প্রায় এক যুগ ধরে ভারতের ধনীতম ব্যক্তির খেতাব ধরে রাখা মুকেশ আম্বানি এবার পৃথিবীর শীর্ষ ধনীদের তালিকায় নবম স্থানে চলে এসেছেন।

ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, শীর্ষে দশে থাকা এশিয়ার একমাত্র ব্যক্তি মুকেশের মোট সম্পত্তির পরিমাণ এখন ৬৪.৫ বিলিয়ন মার্কিন ডলারের। ভারতীয় মুদ্রায় অঙ্কটা প্রায় ৫০০ কোটি রুপি।

রিলায়েন্স ইন্ড্রাস্টিজের ৪২ শতাংশ শেয়ার রয়েছে মুকেশের হাতে। সংস্থার ডিজিটাল ইউনিট জিও প্ল্যাটফর্মে বড়সড় বিনিয়োগ করেছে অনেক সংস্থা।

২০২১ সালের মার্চ মাসের মধ্যে রিলায়েন্সকে ঋণমুক্ত করার লক্ষ্যমাত্রার ঘোষণা দিয়েছিলেন মুকেশ। কিন্তু এখনই সেই লক্ষ্যে পৌঁছে গেছেন!

মুকেশ ২০১০ সালে কাজ শুরু করেন ফোরজি ওয়্যারলেস নেটওয়ার্ক স্থাপনের। প্রকল্প শুরুর সাত বছরে আড়াই ট্রিলিয়নের বেশি রুপি বিনিয়োগ করেন তিনি।

মাঝে তার হাত ধরে ২০১৬ সালে ভারতের বাজারে অভিষেক হয় মোবাইলফোন কোম্পানি রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের। দেশটির টেলিযোগাযোগ খাতে বিপ্লব ঘটিয়েছে মুকেশের টেলিকম প্রতিষ্ঠান রিলায়েন্স জিও ইনফোকম। এই সুবাদেই তার পেট্রোকেমিক্যাল কনগ্লোমারেট রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ প্রবেশ করে ১০ হাজার কোটি ডলারের ক্লাবে। করোনাকালেও তার উত্থানের পেছনে এই কোম্পানিটি ভূমিকা রেখেছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ