বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

শনিবার (২০ জুন) করোনা পজিটিভ রিপোর্ট আসে তার। শনিবার বিকেল পৌনে ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন এমপি মাশরাফির ব্যক্তিগত সহকারী জামিল আহমেদ সানি।

তিনি বলেন, প্রথম নমুনা পরীক্ষায় এমপি মাশরাফি বিন মর্তুজার করোনাভাইরাস পজিটিভ এসেছে। বিষয়টি আরও নিশ্চিত হওয়ার জন্য আবার তার নমুনা দেয়া হবে। এরপর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

নড়াইলের সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন বলেন, এমপি মাশরাফি বিন মর্তুজা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে শুনেছি। তবে এ নিয়ে এমপির সঙ্গে আমার কথা হয়নি। করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি এমপির ঘনিষ্ঠ একজন আমাকে জানিয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার (১৮ জুন) করোনা পরীক্ষার জন্য নমুনা দেন মাশরাফি। ঢাকায় তার নমুনা পরীক্ষা হয়। রিপোর্টে করোনা পজিটিভ আসে এমপি মাশরাফির।

এর আগে গত সোমবার (১৫ জুন) করোনায় আক্রান্ত হন মাশরাফি বিন মর্তুজার শাশুড়ি হোসনে আরা। রোববার (১৪ জুন) রাতে হোসনে আরার করোনা রিপোর্ট পজিটিভ আসে। নড়াইল শহরের বাড়িতেই চিকিৎসা চলছে তার। হোসনে আরার করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে