শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কামাল লোহানীকে দুপুরে শেষ শ্রদ্ধা, বিকেলে দাফন

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর মরদেহ শেষ শ্রদ্ধা জানানোর জন্য উদীচী কার্যালয়ে নেওয়া হবে। আজ শনিবার দুপুর ২টার দিকে তার মরদেহ সেখানে নেওয়া হবে বলে জানিয়েছেন উদীচীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন।

শ্রদ্ধা নিবেদন শেষে কামাল লোহানীর মরদেহ নেওয়া হবে সিরাজগঞ্জের উল্লাপাড়ার সনাতলা গ্রামে। সেখানেই স্বাস্থ্যবিধি মেনে আজ বিকেলে দাফন করা হবে তাকে। তার ছেলে সাগর লোহানী বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার সকাল ১০টা ১০ মিনিটে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কামাল লোহানী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

এর আগে গতকাল শুক্রবার কামাল লোহানীর কোভিড-১৯ পজিটিভ এসেছে বলে জানান তার মেয়ে ঊর্মি লোহানী। কামাল লোহানী ফুসফুস ও কিডনি জটিলতার পাশাপাশি হৃদরোগ ও ডায়াবেটিসের সমস্যায়ও দীর্ঘদিন ধরে ভুগছিলেন।

এর দুদিন আগে ফুসফুস ও কিডনি জটিলতার কারণে কামাল লোহানীকে রাজধানীর পান্থপথ এলাকায় হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সেখান থেকে তাকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ