,

বদি করোনায় আক্রান্ত, স্ত্রীর টাইফয়েড

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার-৪ আসনের (উখিয়া-টেকনাফ) সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার স্ত্রী ও কক্সবাজার-৪ আসনের বর্তমান এমপি শাহিন আক্তার টাইফয়েডে আক্রান্ত।

আজ শুক্রবার কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব থেকে পাওয়া ফলাফলের ভিত্তিতে বদির করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন তার প্রেস সচিব ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন।

আমাদের সময়কে হেলাল উদ্দিন বলেন, ‘আজ শুক্রবার স্যারের (বদি) করোনা নমুনার পরীক্ষার ফলাফল এসেছে। তিনি করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।’

প্রেস সচিব জানান, কক্সবাজারে নিজের বাড়িতে থেকে করোনার চিকিৎসা নিচ্ছেন সাবেক এমপি আবদুর রহমান বদি। তার স্ত্রী শাহিন আক্তারের নমুনা পরীক্ষা করা হলেও তার করোনা শনাক্ত হয়নি।

তবে কক্সবাজার মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, এমপি শাহিন আক্তারের করোনা না হলেও তিনি টাইফয়েডে আক্রান্ত। নিজের বাড়িতে অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি