,

কেরানীগঞ্জের ৭ ইউপি রেডজোন ঘোষণা, সেনা টহল চলছে

news-image

নিউজ ডেস্ক : ঢাকার কেরানীগঞ্জে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পেয়ে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮৪ জনে। এ কারণে ১২টি ইউনিয়ন পরিষদের মধ্যে সাতটিকে রেডজোন ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার রাত থকে রেডজোন এলাকায় লকডাউন বাস্তবায়ন করতে পুলিশ ও র‌্যাবের পাশাপাশি সেনা সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। সেনা সদস্যরা লকডাউন এলাকায় টহল জোরদার করেছে। খবর ইউএনবির

জিনজিরা, শুভাঢ্যা, আগানগর, শাক্তা, কালিন্দী, কোন্ডা ও রোহিতপুর ইউনিয়ন পরিষদকে রেডজোন ঘোষণা করে লকডাউন করা হয়েছে। কলাতিয়া, বাস্তা ও তারানগর ইউপিকে ইয়োলো জোন করা হয়েছে। এছাড়া হযরতপুর ও তেঘুরিয়া ইউপিকে গ্রিন জোনের আওতায় রাখা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকার কেরানীগঞ্জে নতুন করে ৩৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮৪ জনে। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯৫ জন এবং মৃত্যু হয়েছে ২১ জনের।

শুক্রবার সকাল থেকে রেডজোন এলাকায় লকডাউন কার্যকর করতে মাইকিং করে এলাকাবাসীকে সচেতন করছেন সেনা সদস্যরা। এছাড়া বাবুবাজার সেতু ও পোস্তগোলা সেতুতে পুলিশ চেকপোস্ট বসিয়ে কঠোর নজরদারি করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিত দেবনাথ জানান, আগামী ৩০ জুন পর্যন্ত কেরানীগঞ্জে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। রেডজোন এলাকাগুলো লকডাউনের আওতায় থাকবে। লকডাউনে থাকা এলাকাবাসীকে তাদের চাহিদা অনুযায়ী সব ধরনের সহায়তা দিতে ইতিমধ্যে সাতটি ইউপির চেয়ারম্যানদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনা সদস্যরা রেডজোন এলাকায় নিয়মিত কাজ করে যাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা