,

রংপুরে মেস মালিকরা ৪০ শতাংশ ভাড়া কম নিবেন

news-image

রংপুর ব্যুরো্ : রংপুরে করোনাকালীন লকডাউনে জেলার সকল মেসে (ছাত্রাবাস) ৪০ শতাংশ ভাড়া মওকুফ বা কম নেয়ার সিদ্ধান্তে একমত হয়েছেন মেস মালিকরা। এই সিদ্ধান্ত গেল এপ্রিল মাস থেকে করোনা দুর্যোগ থাকা অবস্থা পর্যন্ত কার্যকর হবে।

বৃহস্পতিবার  বিকেলে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মেস মালিক সমিতি ও বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে অনুষ্ঠিত যৌথ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে জেলা প্রশাসক আসিব আহসান সভাপতিত্বে করেন।

সভায় চলমান লকডাউনে মেস ভাড়া মওকুফ বিষয়ে মেস মালিক ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা সার্বিক পরিস্থিতি তুলে ধরা আলোচনা করেন। পরে সর্বসম্মতিক্রমে গত এপ্রিল মাস থেকে জেলার সকল মেসের (ছাত্রাবাস/ছাত্রীনিবাস) ৪০ শতাংশ ভাড়া না নেয়ার বা মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়াও অন্যান্য বিদ্যুৎ বিল, বুয়া বিল, ইন্টারনেট বিলসহ অন্যান্য বিষয়াদিতে  আগের মতই প্রতিটি মেসের নিয়মানুযায়ী মেস সদস্যরা বহন করবে। এই সিদ্ধান্ত এপ্রিল মাস হতে যতদিন পর্যন্ত করোনার পরিস্থিতি স্বাভাবিক হয়ে না আসবে, ততদিন পর্যন্ত চলবে।

মেস মালিকদের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জেলা প্রশাসক আসিব আহসান বলেন, লকডাউনে পুরো দেশ স্থবির হয়ে পড়েছে। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা জেলা প্রশাসন বৈঠকের আয়োজন করে সুষ্ঠু সমাধানে এসেছি।

বৈঠকে উপস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সভাপতি তুষার কিবরিয়াকে বলেন, শিক্ষার্থীদের স্বার্থে আমরা অর্ধেক ভাড়া মওকুফের দাবি জানিয়েছিলাম। পরে সর্বসম্মতিক্রমে ৪০ শতাংশ ভাড়া মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা মেসমালিকসহ প্রশাসনের কাছে কৃতজ্ঞ।
এব্যাপারে আশরতপুর মেস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম জানান, আমরা দেশের বর্তমান পরিস্থিতিতে ছাত্র-অভিভাবকরা সহ সবাই সংকটে আছি। আমাদের অনেকের উপার্জন বা আয়ের উৎস মেসভাড়া। কিন্তু সবার কথা চিন্তা করে আজকের সভায় আমরা ৪০ শতাংশ ভাড়া না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
এদিকে গত কয়েকদিন ধরে রংপুরে মেস ভাড়া মওকুফ নিয়ে মেস মালিক ও ছাত্র নেতাদের মধ্যে দফায় দফায় বৈঠক হয়। কিন্তু কোনো সিদ্ধান্ত না হওয়ায় এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই পক্ষই বিভিন্ন দাবি তুলে ধরেন। এই প্রেক্ষাপটে জেলা প্রশাসন যৌথ বৈঠকের আয়োজন করে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা