,

ফ্রান্সে জার্মান বিমান বিধ্বস্ত : দেড়শ আরোহীর মৃত্যুর আশঙ্কা

franceডেস্ক রিপোর্ট : জার্মানির একটি উড়োজাহাজ ফ্রান্সে বিধ্বস্ত হয়েছে। ফ্রান্সের আল্পস পর্বতের কাছে দুর্গম এলাকায় সেটি বিধ্বস্ত হয়। ওই উড়োজাহাজে ১৪৪ যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন। তাঁদের কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ এই ঘটনাকে ‘বিয়োগান্ত’ ঘটনা বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, দুর্ঘটনার ধরন দেখে মনে হচ্ছে বিমানের কেউ বেঁচে নেই। ঘটনাস্থল দুর্গম হওয়ায় সেখানে উদ্ধারকর্মীদের যেতে বেগ পেতে হচ্ছে।
জার্মান উইংস নামের বিমান সংস্থার ওই উড়োজাহাজটির মডেল নম্বর এ৩২০।
কর্মকর্তারা বলেছেন, স্পেনের বার্সেলোনা শহর থেকে উড়োজাহাজটি জার্মানির ডুসেলডর্ফ শহরে যাচ্ছিল। বার্সেলোনা এয়ারপোর্টের কর্মকর্তারা বলেছেন, গ্রিনিচ মান সময় মঙ্গলবার সকাল আটটা ৫৫ মিনিটে উড়োজাহাজটি ডুসেলডর্ফের উদ্দেশে রওনা হয়। পথে ফ্রান্সের আল্পস পর্বত ঘেঁষা বার্সেলোনেত্তে শহরের কাছে দিগনে এলাকায় এসে সেটি বিধ্বস্ত হয়। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ বলেন, যেখানে বিমান দুর্ঘটনা ঘটেছে সেই এলাকাটি দুর্গম হওয়ায় উদ্ধার কাজ চালানো কঠিন হবে।
ফ্রান্সের প্রেসিডেন্ট শিগগিরই জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যারকেলের সঙ্গে এ ব্যাপারে কথা বলবেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ