শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভক্তদের মন খারাপ করে দিলেন শাওন

news-image

বিনোদন প্রতিবেদক : হ‌ুমায়ূন আহমেদ ও মেহের আফরোজ শাওন বিবাহবন্ধনে আবদ্ধ হন ২০০৪ সালের ১২ ডিসেম্বর। ২০১২ সালের ১৯ জুলাই স্ত্রী শাওন ও ছেলে নিষাদ, নিনিতকে রেখে না ফেরার দেশে পাড়ির জমান হুমায়ূন আহমেদ। বর্তমানে দুই ছেলে আর স্বামীর স্মৃতি আগলে রেখে পথ চলছেন শাওন।

মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে হুমায়ূন আহমেদকে নিয়ে স্মৃতিচারণ করেন মেহের আফরোজ শাওন। তেমনই ফেসবুকে এবার ৮ বছর আগের একটি ছবি পোস্ট করেছেন শাওন। এটাই নাকি হুমায়ূন আহমেদের সঙ্গে তোলা শাওনের প্রথম সেলফি।

ছবিটির ক্যাপশনে শাওন লিখেছেন, কোলন সার্জারির ৭ম দিনে বেলভিউ হাসপাতাল থেকে বাসায় ফেরার ছুটি পেয়ে আনন্দিত হুমায়ূন বলেছিলেন- ‘এসো দু’জনের একটা ছবি তুলি!’

শাওন আরও লিখেছেন, এটা আমাদের প্রথম সেলফি! আর এভাবে ছবি তোলাকে যে সেলফি বলে ওই সময়ে তা জানতাম না, শুধু মুহূর্তটা বন্দি করতে চেয়েছিলাম। দিনটি ছিল সোমবার- ১৮ জুন, ২০১২।

এরপর শাওন পরে দু’জনের আরও বেশ কিছু ছবি ফেসবুকে পোস্ট করেন। এই ছবির সঙ্গে কলকাতার কবি শ্রীজাত’র লেখা একটি গানের কয়েকটি লাইন পোস্ট করেন। গানের কথাগুলো হলো- ‘চুপ মুহূর্ত চুপ, ঠোঁটের তুরুপ/ এই তোমাকে ছুঁয়ে দিলাম, নাম, বুকের বোতাম, হারানো খাম, আজ কেন যে খুঁজে পেলাম! দিন এখনও রঙিন, তাকে আদরে তুলে রাখলাম।, আজ ঠোঁটের কোলাজ থামালো কাজ মন, তোমাকে ছুঁয়ে দিলাম।’

হুমায়ূন-শাওনের ভালোবাসায় বন্দি এই ফ্রেম মন খারাপ করে দিয়েছে অনেকের। ছবির কমেন্ট ঘরে কেউ কেউ লিখেছেন, ‘আহা রে! তিনি যদি আরো কয়েকটি বছর বাঁচতেন! এমন একটা মায়াময় মুহূর্তের ছবি! হাহাকার করে উঠলো ভিতরটা।’ আবার কেউ লিখেছেন, ‘মন খারাপ লাগছে ছবিটা দেখে।’ আবার কেউ কেউ হুমায়ূন আহমেদ ও শাওনকে শ্রদ্ধা জানানাচ্ছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ