শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশা চলতি বছরেই করোনার টিকা চালুর

news-image

অনলাইন ডেস্ক : চলতি বছরের শেষ নাগাদ করোনাভাইরাসের কয়েক লাখ ডোজ টিকা তৈরি সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এসব টিকা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা মানুষকে দেওয়া প্রয়োজন বলে জানিয়েছে সংস্থাটি।

গতকাল বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডব্লিউএইচও’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সৌম্য স্বামীনাথান। যুক্তরাজ্যভিত্তিক বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

ডব্লিউএইচও’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সৌম্য স্বামীনাথান জানান, বর্তমানে বিশ্বে করোনাভাইরাসের টিকা উদ্ভাবনে দুইশ’টিরও বেশি প্রচেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা। এর মধ্যে দশটি মানুষের ওপর পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

তিনি বলেন, ‘ভাগ্য খুবই ভালো হলে এই বছরের মধ্যে এক থেকে দুটি সফল টিকা পেয়ে যাবে।’

এই অনুমানের ভিত্তিতে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, `ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো দ্রুত কাজ চালানোয় ২০২১ সালের শেষ নাগাদ ২০০ কোটি ডোজ টিকা তৈরি করা যাবে।’

করোনাভাইরাসের টিকা উদ্ভাবন সফল হলে তিন গ্রুপের মানুষের জন্য এটি সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে বলে জানান সৌম্য স্বামীনাথান। তারা হলেন, চিকিৎসাকর্মী ও পুলিশ কর্মকর্তাদের মতো সামনের কাতারের কর্মী; সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা বয়স্ক এবং ডায়বেটিক রোগী এবং শহুরে বস্তি বা কেয়ার হোমে অবস্থান করা উচ্চ সংক্রমণ ঝুঁকিতে থাকা মানুষেরা।

গত মাসে ফার্মাসিউটিক্যাল কোম্পানির নির্বাহীরা জানান, ২০২১ সাল শুরুর আগে করোনাভাইরাসের এক বা দুটি টিকা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তারা সতর্ক করে দিয়ে বলেন, ভাইরাসটিকে পরাজিত করতে দেড়শ কোটি ডোজ টিকার প্রয়োজন পড়বে।

বিশ্বজুড়ে মহামারিতে পরিণত হওয়া করোনাভাইরাসের টিকা উদ্ভাবনে বিশ্বের বিভিন্ন দেশে প্রচেষ্টা চললেও এখন পর্যন্ত টিকা উদ্ভাবন সম্ভব হয়নি। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাস এখন পর্যন্ত সারা বিশ্বে চার লাখ ৫৬ হাজারের বেশি মানুষের মৃত্যুর কারণ হয়েছে। এ ছাড়া আক্রান্ত হয়েছে ৮৫ লাখ ৮৬ হাজারের বেশি মানুষ।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ