,

রোহিঙ্গাসহ নতুন ৮০ জন করোনায় আক্রান্ত

news-image

কক্সবাজার প্রতিনিধি : করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৮৪৯ জন। এদের মধ্যে ৪৩ জন রোহিঙ্গা রয়েছেন। আজ শুক্রবার সকালে কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ‘বৃহস্পতিবার কক্সবাজার মেডিকেল ল্যাবে নতুন করে ১০৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে তিনজন রোহিঙ্গাসহ জেলার ৮০ জন বাসিন্দা রয়েছেন। আর পাশের জেলা বান্দরবানের ২৯ জন বাসিন্দা আছেন।’

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার কক্সবাজারের ৮টি উপজেলা ও উখিয়া-টেকনাফের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পসহ পাশের বান্দরবান জেলা এবং চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগড়া উপজেলার থেকে সংগৃহীত ৭৫০ জনের নমুনা কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। এতে ১১৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে নতুন করে ১০৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। আর চারজনের ফলোআপ ফলাফল হিসেবে করোনা পজিটিভ আসে।

সিভিল সার্জন বলেন, ‘জেলায় নতুন আক্রান্ত ৮০ জনের মধ্যে কক্সবাজার সদর উপজেলার ২৪ জন, টেকনাফ উপজেলার ১৩ জন, উখিয়া উপজেলার সাতজন, মহেশখালী উপজেলার ছয়জন, কুতুবদিয়া উপজেলার একজন, রামু উপজেলার ১৫ জন, পেকুয়া উপজেলার তিনজন এবং চকরিয়া উপজেলার আটজন বাসিন্দা রয়েছেন। এ ছাড়া তিনজন রোহিঙ্গা নাগরিকও রয়েছেন।’

কক্সবাজার জেলায় মোট ১ হাজার ৮৪৯ জন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ৮৩৫ জন, রামু উপজেলার ১৫০ জন, উখিয়া উপজেলার ২২৩ জন, টেকনাফ উপজেলার ১৫৯ জন, চকরিয়া উপজেলার ২৭৬ জন, পেকুয়া উপজেলার ৮২ জন, মহেশখালী উপজেলার ৭০ জন ও কুতুবদিয়া উপজেলার ১১ জন বাসিন্দা রয়েছেন। এ ছাড়া উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের ৪৩ জন রোহিঙ্গা রয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া জানান, গত ১ এপ্রিল থেকে কক্সবাজার মেডিকেল ল্যাবে করোনা আক্রান্তদের নমুনা পরীক্ষা শুরু হয়েছে। গত ৭১ দিনে মোট ১৩ হাজার ৮৩৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮৯ জন এবং মৃত্যু হয়েছে ২৯ জনের। এদের মধ্যে তিনজন রোহিঙ্গা রয়েছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা