সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কামাল লোহানী করোনায় আক্রান্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন ছেলে সাগর লোহানী।

আজ শুক্রবার সকালে বাবার করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

সাগর লোহাসী বলেন, ‘বাবার অবস্থা সংকটাপন্ন। আমরা তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করার চেষ্টা করছি।’

কামাল লোহানীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দুই দিন আগে রাজধানীর পান্থপথ এলাকায় হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয় বলেও জানান তিনি।

আজ সকালে সকলের সহযোগিতা চেয়ে ফেসবুক পোস্টে সাগর লোহাসী লিখেন, ‘তাকে (বাবা) সিএমএইচে নেওয়াটা খুব জরুরি। এজন্য সকলের সহযোগিতা চাই।’

গত মাসের মাঝামাঝি কিডনি সমস্যা ও অন্যান্য জটিলতা সৃষ্টি হওয়ায় কামাল লোহানীকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

প্রসঙ্গত, ২০১৫ সালে একুশে পদক জয়ী এই ব্যক্তিত্ব ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী