বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রশিদ খান মা হারালেন

news-image

স্পোর্টস ডেস্ক : পৃথিবীর সবচেয়ে আপন মানুষটিকে হারিয়ে ফেললেন আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়ক রশিদ খান। আজ (বৃহস্পতিবার) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভেরিফায়েড পেজে তিনিই মা হারানোর খবরটি নিশ্চিত করেছেন।

রশিদ খানের মা অসুস্থ ছিলেন বেশ কয়েকদিন ধরেই। আফগানিস্তান তথা বিশ্বের অন্যতম সেরা এই লেগস্পিনার গত ১২ জুন আরেকটি ফেসবুক স্ট্যাটাসে মায়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছিলেন।

আজ (বৃহস্পতিবার) মায়ের মৃত্যুর খবরটি জানিয়ে রশিদ লিখেন, ‘গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, আমার মা আর নেই। আমি আর কখনও তার দোয়া ও শুভকামনা পাব না। আমি ও আমার পরিবার কঠিন এবং খুবই খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দয়া করে সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তার আত্মাকে শান্তিতে রাখেন।’

২১ বছর বয়সী রশিদ অল্প কদিনেই বিশ্ব ক্রিকেটের বড় তারকায় পরিণত হয়েছেন। পুরো বিশ্বেই তার ভক্ত আছে। প্রিয় তারকার স্বজন হারানোর খবর শুনে তারাও কষ্ট পাচ্ছেন। সমবেদনা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে