,

রানা দাশগুপ্তকে ঢাকায় আনা হচ্ছে

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত ও তার স্ত্রীকে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হচ্ছে।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৮টায় তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি চট্টগ্রাম ছাড়ে বলে জানিয়েছেন বেসরকারি মেডিকেল সেন্টার হাসপাতাল কর্তৃপক্ষ।

এর আগে দুপুরে সঙ্গে আলাপকালে রানা দাশগুপ্ত নিজেই ঢাকায় চিকিৎসা নিতে যাওয়ার বিষয়টি জানান।

রানা দাশগুপ্ত বলেন, ‘গত চার থেকে পাঁচদিন ধরে অনেক জ্বর ও গলাব্যথা ছিল। এরপর গত ১৫ জুন ইমপেরিয়াল হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসি। গতকাল রাত ১২টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আমার এবং আমার স্ত্রীর করোনাভাইরাস পজিটিভ এসেছে। সঙ্গে সঙ্গে আমরা হাসপাতালে চিকিৎসা নেয়ার সিন্ধান্ত নিয়েছি। তবে পুরোপুরি চিকিৎসা নেয়ার জন্য আমরা ঢাকায় চলে যাব।’

বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে চট্টগ্রামের বেসরকারি মেডিকেল সেন্টারে কর্তৃপক্ষ। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা