ডা. জাফরুল্লাহ চৌধুরীর অবস্থার উন্নতি

news-image

নিউজ ডেস্ক : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্যের অবস্থা আগের চেয়ে আরও উন্নতি হয়েছে। তবে নিউমোনিয়া সংক্রমণ থাকায় তাকে ঝুঁকিমুক্ত বলা যাচ্ছে না। এ কারণে তাকে এখনও হাসপাতালে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। গলব্যাথা কিছুটা কমলেও এখনও স্বাভাবিকভাবে কথা বলার মতো পরিস্থিতি হয়নি। এ জন্য তাকে ‘কণ্ঠ বিশ্রামে’ রাখা হয়েছে। তিনি কৃত্রিম অক্সিজেন ছাড়াই শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা সম্পর্কে এ তথ্য জানিয়েছেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও জিআর কোভিড-১৯ র‌্যাপিড ডট ব্লট প্রকল্পের কো-অর্ডিনেটর ডা. মহিবুল্লাহ খন্দকার।

তিনি জানান, ডা. জাফরুল্লাহ চৌধুরীকে কিডনি জটিলতার কারণে নিয়মিত ডায়ালাইসিস নিতে হয়। যে কারণে ডায়ালাইসিস নেওয়া রোগীর জন্য নিউমোনিয়া বড় ঝুঁকির। তার ফুসফুসের সংক্রমণ আছে। এজন্য তাকে নিয়মিত অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে। সাধারণ মানুষ ও ডায়ালাইসিস রোগীর নিউমোনিয়ার পার্থক্য অনেক। তবে তার স্বাস্থ্যগত পরিস্থিতির উন্নতি হচ্ছে, এটা বলা যায়। তবে তাকে আরও বেশ কিছুদিন হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হবে। তিনি মানসিকভাবে অনেক উজ্জীবিত আছেন।

এদিকে গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত র‌্যাপিড কিট পরীক্ষার ফলাফল সম্পর্কে ডা.মহিবুল্লাহ খন্দকার বলেন, ”গণস্বাস্থ্য কেন্দ্র ও বিএসএমএমইউ’র মধ্যে একটি ‘নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট (এনডিএ)’ আছে। এখন পর্যন্ত গণস্বাস্থ্য কেন্দ্র বিএসএমএমইউ থেকে কিট পরীক্ষার ফলাফল বিষয়ে কোনো তথ্য পায়নি ও এনডিএ অনুযায়ী কোনো আলোচনা হয়নি। এটি পেলেই স্বাক্ষরিত চুক্তি অনুসারে গণস্বাস্থ্যের মতামত বিএমএসইউইউকে জানানো হবে।”

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘বিএসএমএমইউ’র মতামত অনুসারে কিট উৎপাদন ও বিপণন বিষয়ে যা সিদ্ধান্ত দেওয়ার তা ওষুধ প্রশাসন অধিদপ্তর দেবে।’ সমকাল

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ