তিন সংস্থা পেল নতুন ডিজি

news-image

নিজস্ব প্রতিবেদক : জনপ্রশাসনে রদবদলের ফলে নতুন মহাপরিচালক পেয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই), দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং এনজিও বিষয়ক ব্যুরো। আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিএসটিআইয়ের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নজরুল আনোয়ার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আতিকুল হককে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য মহসিনা ইয়াসমিনকে। নতুন এ তিন মহাপরিচালককে গ্রেড-১ এ পদোন্নতি দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ে এতদিন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসা মো. মুয়াজ্জেম হোসাইনকে অবসরে যাওয়ার সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মোহসীনকে পদোন্নতি দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

আজ বৃহস্পতিবার অপর এক আদেশে সরকারি কর্মচারি হাসপাতালের পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহবুবুর রহমানকে লাইসেন্সিং কর্তৃপক্ষ মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া সরকারি যানবাহন অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. শাহজাহান আলীকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য এবং ভূমি সংস্কার বোর্ডের সদস্য (অতিরিক্ত সচিব) মোহাম্মদ জাকির হোসেনকে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ