নাসিমের আসন শূন্য ঘোষণা

news-image

নিউজ ডেস্ক : সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের প্রয়াত মুখপাত্র মোহাম্মদ নাসিম মৃত্যুবরণ করায় তার সিরাজগঞ্জ-১ আসনটি শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। এর আগে গত ১৩ জুন তিনি মারা যান।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান তার আসনটি শূন্য ঘোষণা করেন, যার গেজেট প্রকাশিত হয়েছে বুধবার (১৭ জুন)।

এতে বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য মোহাম্মদ নাসিম ৩০ জ্যৈষ্ঠ ১৪২৭/১৩ জুন ২০২০ তারিখ পূর্বাহ্নে মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ৬২ সিরাজগঞ্জ-১ আসনটি উক্ত তারিখে শূন্য হয়েছে।’

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের কোনো আসন শূন্য হলে তার পরবর্তী নব্বই দিনের মধ্যে উপ-নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। এক্ষেত্রে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে ভোটের আয়োজন করতে হবে নির্বাচন কমিশনকে। তবে করোনা ভাইরাসের প্রকোপের কারণে সব ধরনের নির্বাচন স্থগিত রাখা হয়েছে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, মহামারির কারণে ১০ সেপ্টেম্বরের মধ্যে ভোট করা সম্ভব না হলে প্রধান নির্বাচন কমিশনাকে (সিইসি) সংবিধান দৈব-দুর্বিপাক জনিত কারণে আরও নব্বই সময় দিয়েছে। এক্ষেত্রে আসন শূন্য হওয়ার ১৮০ দিন অর্থাৎ আগামী ৯ ডিসেম্বরের মধ্যে উপ-নির্বাচন সম্পন্ন করতে হবে।

এই সময়ের মধ্যেও মহামারি না কাটলে এবং নির্বাচন করা সম্ভব না হলে, সুপ্রিম কোর্ট থেকে ব্যাখ্যা নিয়ে পরবর্তীতে ভোটের সময় নির্ধারণ করা যাবে। ইতোমধ্যে পাবনা-৪, বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপ-নির্বাচনও মহামারির কারণে স্থগিত রেখেছে ইসি। নির্দিষ্ট সময়ের ভোট করতে না পারলে এসব নির্বাচন নিয়েও সুপ্রিম কোর্টের ব্যাখ্যা নিতে হবে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ