উইঘুর মুসলিমদের ‘রক্ষার’ বিলে সাক্ষর ট্রাম্পের

news-image

অনলাইন ডেস্ক : চীনের জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু জাতিসত্তা উইঘুর মুসলমানদের ওপর দমন-পীড়ন ‘ঠেকাতে’ নতুন একটি নিষেধাজ্ঞার বিলে বুধবার সাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প এমন এক সময় এই ঘোষণা দিলেন, যখন তার নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন নতুন বইয়ে দাবি করেছেন, উইঘুর মুসলিমদের গণহারে আটকের বিষয়ে ট্রাম্প চীনকে আগে অনুমতি দিয়েছিলেন।

রয়টার্স জানিয়েছে, এই বিলটির বিরুদ্ধে কংগ্রেসে মাত্র একটি ‘না’ ভোট পড়ে।

উইঘুর মুসলিমদের প্রতি চীনের আচরণের বিরোধিতা করে এই বিলের মাধ্যমে ‘শক্ত বার্তা’ পাঠাতে চায় আমেরিকা।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, জিনজিয়াং প্রদেশে ১০ লাখের বেশি মুসলিমকে ক্যাম্পে আটকে নিয়মিত নির্যাতন করা হয়।

চীন সব সময় এই তথ্য অস্বীকার করে। তাদের দাবি, মুসলিমদের ক্যাম্পে সব ধরনের মৌলিক সুযোগ-সুবিধা থেকে শুরু করে কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা পর্যন্ত আছে। তারা যেন মৌলবাদে না জড়ায় সেই চেষ্টা করা হচ্ছে।

নতুন নিষেধাজ্ঞার আইন ট্রাম্প অনুমোদন দেয়ায় চীন আবার প্রতিবাদ করেছে। এই সিদ্ধান্তকে তারা ‘মানহানি’ বলেছে।

‘আমরা আবার আমেরিকাকে তাদের ভুল শুধরে নেয়ার আহ্বান জানাই। জিনজিয়াং সম্পর্কিত কোনো আইন চীন মেনে নেবে না।’

নির্বাসিত ইউঘুর মুসলমানদের সংগঠন ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেস ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেছে, ‘এই আইনের কারণে উইঘুরের নির্যাতিত মানুষ নতুন দিশা খুঁজে পাবে।’

আইনের অর্থ: এই আইনের কারণে মার্কিন প্রশাসন এখন চীনের সেই সব কর্মকর্তাকে চিহ্নিত করবে যারা উইঘুরে নির্যাতনের সঙ্গে জড়িত। এরপর আমেরিকার সঙ্গে তাদের কোনো আর্থিক সম্পর্ক থাকলে সেটি নিষিদ্ধ হবে। বাতিল হবে ভিসা।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ