বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিকেটে নতুন নিয়মে এক সঙ্গে মাঠে নামবে তিন দল

news-image

স্পোর্টস ডেস্ক : শুরু থেকেই ক্রিকেট এগিয়েছে নানা পরিবর্তন আর পরিমার্জনের মধ্য দিয়ে। শুরুতে শুধু মাত্র টেস্ট ক্রিকেট থাকলেও পরবর্তীতে যোগ হয় ওয়ানডে ক্রিকেট। এই শতাব্দীতে যোগ হয়ে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে টি-টোয়েন্টি ফরম্যাট।

আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি এই তিন ফরম্যাটেই খেলা হচ্ছে এখন। তবে এর বাইরেও নানা ভাবে চলছে পরীক্ষা নিরীক্ষা। ঘরোয়া টি-১০ লিগ শুরু হয়েছে নানা জায়গায়। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’ শুরু করার পথে। এবার দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড এমন এক ক্রিকেট ম্যাচ আয়োজন করতে যাচ্ছে, যেখানে একই সঙ্গে খেলতে নামবে তিনটি দল। প্রোটিয়া বোর্ড যার নাম দিয়েছে ‘থ্রি টিমস’ ক্রিকেট ম্যাচ।

২৭ জুন সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে হবে এই ‘থ্রি টিমস’ প্রদর্শনী ম্যাচ। নাম দেওয়া হয়েছে সলিডারিটি কাপ। এই ম্যাচ থেকে সংগৃহীত অর্থ করোনা মহামারির ফলে সমস্যায় থাকা ক্রিকেট কমিউনিটির কল্যাণে কাজে লাগানো হবে।

দক্ষিণ আফ্রিকার প্রথম সারির সব ক্রিকেটারকে খেলতে দেখা যাবে এই চ্যারিটি ম্যাচে। তিন দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন এবি ডি ভিলিয়র্স, কুইন্টন ডি’কক ও কাগিজো রাবাদা।

প্রতিটি দলে ৮ জন করে ক্রিকেটার থাকবেন। খেলা হবে দুই অর্ধে ১৮-১৮ ওভার করে মোট ৩৬ ওভার। একটি অর্ধকে ৬ ওভারের তিনটি পর্বে ভাগ করা হবে। অর্থাৎ, প্রথমার্ধে তিনটি দল পর্যায়ক্রমে ৬ ওভার করে ব্যাট করবে। যারা বেশি রান করবে সেই নিরিখে দ্বিতীয়ার্ধে আবার তিনটি দল ব্যাট করবে ৬ ওভার করে। এভাবে প্রতিটি দল দুই অর্ধে মোট ১২ ওভার করে ব্যাট করবে।

দুই অর্ধ শেষে যে দল সবচেয়ে বেশি রান করবে, তারা জিতবে স্বর্ণ। দ্বিতীয় দল জিতবে রুপা এবং তৃতীয় দলকে দেওয়া হবে ব্রোঞ্জ পদক।

স্বর্ণ পদকের জন্য দুই দল সমান রান করলে সুপার ওভার হবে। তিনটি দল একই রান করলে তিন দলই স্বর্ণ জয়ী হিসেবে বিবেচিত হবে। রুপার জন্য দুটি দলের স্কোর একই হলে তারা যুগ্মভাবে রুপা জয়ী হবে।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে