নিরাপত্তা চেয়ে ভিপি নুরের জিডি

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর ও তাঁর সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৪০ নেতাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নুর।

আজ বুধবার রাজধানীর শাহবাগ থানায় এই জিডি করেন ভিপি। শাহবাগ থানার ডিউটি কর্মকর্তা এই বিষয় নিশ্চিত করেছেন। গত সোমবার মধ্যরাত থেকে নুরসহ তাঁর সংগঠনের ৪০ নেতার মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে ওই হুমকি দেওয়া হয়।

জিডিতে ‘হুমকি দেওয়া’ মুঠোফোন নম্বরটি উল্লেখ করে নুরুল হক বলেন, ‘এর আগেও আমি ডাকসু ভবনসহ দেশের বিভিন্ন জায়গায় ১১ বার হামলার শিকার হয়েছি। এমন অবস্থায় আমি আমার প্রাণনাশের হুমকি অনুভব করছি এবং নিরাপত্তাহীনতায় রয়েছি। তাই নিরাপত্তা নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নেওয়ার অনুরোধ করছি।’

২০১৮ সালে সরকারি চাকরিতে কোটাব্যবস্থার সংস্কারের দাবিতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ গঠিত হয়েছিল। পরে ২০১৯ সালের মার্চে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে এই সংগঠনের প্যানেল থেকে দুজন (ভিপি নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন) জয়ী হন। চলতি বছরের ফেব্রুয়ারিতে এই সংগঠনের নাম পরিবর্তন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ করা হয়েছে। চলতি সপ্তাহে নুর বলেন, তিনি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন। এরপরই মুঠোফোনে এই হুমকি এল। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ