,

মালদ্বীপে করোনা আক্রান্তদের ‘অর্ধেকই’ বাংলাদেশি!

news-image

নিউজ ডেস্ক : মালদ্বীপে যত মানুষ এখন পর্যন্ত নভেল করোনাভাইরাসে আক্রান্ত তাদের মধ্যে অর্ধেকের বেশি (৫২.৬৩ শতাংশ) বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ‘রাজ্জি’।

মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হওয়া ২ হাজার ৯৪ জনের মধ্যে ১ হাজার ১০২ জন বাংলাদেশের নাগরিক। পাশাপাশি ১৯৪ জন নেপালের। ৩৮ জন ভারতের।

তবে আশার কথা হল দেশটির আক্রান্তদের মধ্যে ১ হাজার ৬৭০ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন। মারা গেছেন আটজন। এর মধ্যে বাংলাদেশি ঠিক কতজন সেটি জানা যায়নি।

গত মঙ্গলবার মালদ্বীপে ২৯ জন নতুন রোগী পাওয়া যায়। এর মধ্যে স্থানীয় ছিল মাত্র একজন। ১৫ জনই বাংলাদেশি। বাকিরা নেপাল এবং ভারতের।

মালদ্বীপে এত বাংলাদেশি আক্রান্ত হওয়ার পেছনে শ্রমিকদের জীবনযাপনের ধরনকে দায়ী করছে দেশটি। প্রবাসী শ্রমিকেরা বাধ্য হয়ে অল্প জায়গায় গাদাগাদি পরিবেশে বসবাস করেন।

মালদ্বীপ সরকার বাংলাদেশিদের ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে। এখন পর্যন্ত প্রায় ৩ হাজার প্রবাসীকে ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে সবশেষ গত মঙ্গলবার দেশে ফেরেন ২০০ জন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা