,

হন্ডুরাসের প্রেসিডেন্ট সস্ত্রীক করোনায় আক্রান্ত

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস টেস্টে পজিটিভ হয়েছেন হন্ডুরাসের প্রেসিডেন্ট জুয়ান অরল্যান্ডো হার্নান্দেস। তার স্ত্রী অ্যানা গার্সিয়ার শরীরেও প্রাণঘাতী এই ভাইরাসে সংক্রমণ পাওয়া গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সংবাদ সম্মেলনে মঙ্গলবার নিজের ও স্ত্রীর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানান হার্নান্দেস।

“সপ্তাহের শেষ দিকে আমি কিছুটা অসুস্থতা বোধ করছিলাম। আজ পরীক্ষায় দেখা গেছে, আমি কভিড-১৯ এ আক্রান্ত।”

করোনায় আক্রান্ত হলেও লক্ষণগুলো খুবই সামান্যই বলে জানিয়েছেন ৫১ বছর বয়সী এই প্রেসিডেন্ট। আর তার স্ত্রীর কোনো লক্ষণই নেই।

অরল্যান্ডো জানিয়েছেন, চিকিৎসাধীন থাকার সময়ে অনলাইনে দাপ্তরিক কাজ করে যাবেন তিনি।

মার্চের মাঝামাঝিতে হন্ডুরাসে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই এর বিস্তার রোধে সামনে থেকেই নানা পরিকল্পনা নেন হার্নান্দেস।

নানা মুখী পদক্ষেপের ফলে লাতিন আমেরিকার দেশটিতে করোনাভাইরাস পরিস্থিতি এখন পর্যন্ত অনেকটাই নিয়ন্ত্রণে।

হন্ডুরাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখনো ১০ হাজার পার হয়নি। মৃত্যুর সংখ্যা ৩৩০ জন।

সামাজিক আইসোলেশনে, মাস্কের ব্যবহার ও হাত ধোয়া উদ্বুদ্ধকরণে নানামুখী পদক্ষেপ নেয় হার্নান্দেসের সরকার। কারফিউয়ের সময় জনসাধারণকে ঘরে থাকতে বাধ্য করতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা