,

অনির্দিষ্টকালের জন্য অন-অ্যারাইভাল ভিসা স্থগিত

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস (কভিড-১৯) মহামারীর মধ্যে বাংলাদেশে অন-অ্যারাইভাল ভিসা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ মঙ্গলবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব দেশের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে।

তবে বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের বিদ্যমান ভিসা নীতিমালার আলোকে বাংলাদেশে এ ধরনের ভিসা দেওয়া যাবে।

সেক্ষেত্রে বাংলাদেশে প্রবেশের সময় ভিসা প্রার্থীকে আরটি-পিসিআর পরীক্ষায় ‘কভিড-১৯ মুক্ত’ সনদ দেখাতে হবে। আর ওই পরীক্ষা হতে হবে বাংলাদেশে পৌঁছানোর ৭২ ঘণ্টার মধ্যে।

পাশাপাশি বিনিয়োগকারী বা ব্যবসায়ী হিসেবে প্রয়োজনীয় প্রত্যয়নপত্র এবং আনুষঙ্গিক কাগজপত্র দেখাতে হবে ইমিগ্রেশন কাউন্টারে।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা স্থগিত করা হয়। কয়েক দফায় ওই স্থগিতাদেশের মেয়াদ ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়েছিল।

এদিকে কয়েক ধাপে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ গন্তব্যে যাত্রীবাহী বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর পর ১ জুন থেকে দেশের ভেতরে উড়ান শুরু হয়। আর আন্তর্জাতিক রুটে নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হয় ১৬ জুন থেকে।

সরকারি হিসাব অনুযায়ী, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের ঘোষণা দেওয়ার পর মঙ্গলবার সকাল ৮টা নাগাদ এ সংখ্যা ৯৪ হাজার ৪৮১ জনে পৌঁছেছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ২৬২ জন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর