,

করোনাভাইরাস : সংসদ সচিবালয়ের ৯১ জন কর্মী আক্রান্ত

news-image

করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে সংসদ সচিবালয়ের কর্মীদের মধ্যে। মঙ্গলবার পর্যন্ত মোট ৯১ কর্মকর্তা-কর্মচারীর শরীরে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।বাজেট অধিবেশন উপলক্ষে সংসদে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের নমুনা পরীক্ষা ২ জুন থেকে শুরু হয়েছিল। ৮ জুন ওই পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। তবে সংক্রমণ বাড়তে থাকায় পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। মঙ্গলবার পর্যন্ত ৯৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়।

সংসদের মেডিকেল সেন্টারের চিকিৎসক সেখ মো. ইউনূস আলী রোগী বলেন, “আক্রান্ত যাদের পাওয়া যাচ্ছে তাদের বেশিরভাগেরই কোনো উপসর্গ নেই। শনাক্ত হওয়ার পর তারা বাসায় আইসোলেশনে যাচ্ছেন। আমরা তাদের পরামর্শ দিচ্ছি। রোগীর অবস্থা অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে।”

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, আক্রান্তদের সবাই সরাসরি সংসদ সচিবালয়ে কর্মরত নন। সংসদ ভবন সংশ্লিষ্ট গণপূর্ত দপ্তরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীও রয়েছেন।

করোনাভাইরাস মহামারীর এই সময়ে সংসদ অধিবেশন শুরুর আগে এসএসএফের সুপারিশে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নমুনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়।যাদের নমুনা পরীক্ষার ফল ‘পজিটিভ’ এসেছে, তাদের মোবাইল ফোনে এসএমএস করে জানিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া সংসদের নিরাপত্তা দপ্তর থেকে তাদের সংসদে না যাওয়ার জন্য বলা হচ্ছে।

এদিকে করোনাভাইরাস সঙ্কটকালে চলমান বাজেট অধিবেশনে স্বাস্থ্য সুরক্ষায় কিছু পদক্ষেপ নিয়েছে সংসদ সচিবালয়।

এক্ষেত্রে শারীরিকভাবে অসুস্থ এবং বয়স্ক সংসদ সদস্যদের অধিবেশনে যোগ দিতে নিরুৎসাহিত করা হচ্ছে।

অধিবেশন কক্ষের স্বাস্থ্য নিরাপত্তায়ও বড় ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সাময়িকভাবে আসন বিন্যাসেও পরিবর্তন আনা হয়েছে। প্রধানমন্ত্রীর আশপাশের বেশ কয়েকটি আসন ফাঁকা রাখা হয়েছে।

বাজেট অধিবেশনের পরিসরও কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা