প্রতিবেদন জমা দিয়েছে গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা যাচাই কমিটি

news-image

প্রতিবেদন জমা দিয়েছে গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা পরীক্ষায় গঠিত পারফরম্যান্স কমিটি। বুধবার (১৭ জুন) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার কাছে তারা প্রতিবেদন জমা দেন।

কমিটিতে নেতৃত্ব দিচ্ছেন অধ্যাপক শাহিনা তাবাসসুম। করোনাভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিট (র‌্যাপিড ডট ব্লট) কার্যকর কি-না, এই কিট করোনা শনাক্তে ব্যবহারের উপযোগী কি-না, তা বলে দেবে এই প্রতিবেদন।

বিএসএমএমইউ উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া  জানান, বুধবার দুপুর ১২টা ৩০ মিনিটে সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিটির কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করা হবে। স্বাস্থ্যবিধি মেনে সংবাদ সম্মেলন আয়োজনের জন্য খুবই সীমিত সংখ্যক গণমাধ্যমকে ডাকা হচ্ছে বলে তিনি জানান।বিএসএমএমইউ সূত্র জানিয়েছে, কমিটির প্রতিবেদনের ভিত্তিতে কিটের ব্যাপারে তাদের অবস্থান গণস্বাস্থ্য কেন্দ্র ও ঔষধ প্রশাসন অধিদফতরের কাছে চিঠি দিয়ে জানানো হবে।

ঔষধ প্রশাসন অধিদফতরের শীর্ষ কর্মকর্তারা বলেছেন, বিএসএমএমইউর পারফরম্যান্স কমিটির কাছ থেকে ইতিবাচক রিপোর্ট এলেই তারা দ্রুত নিবন্ধন দেয়ার জন্য যথাযথ পদক্ষেপ নেবেন।

ঔষধ প্রশাসন অধিদফতর গত ৩০ এপ্রিল গণস্বাস্থ্য কেন্দ্রকে বিএসএমএমইউতে কিটের কার্যকারিতা পরীক্ষার অনুমতি দেয়।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ