বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চল্লিশ পর্যন্ত লড়ে যাবেন আশরাফুল

news-image

স্পোর্টস ডেস্ক : মোহাম্মদ আশরাফুল কি আর জাতীয় দলে ফিরতে পারবেন? ৩৬ ছুঁই ছুঁই ডানহাতি ব্যাটসম্যানের জন্য নিশ্চিতভাবেই কাজটা কঠিন। তবে দেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার সেই কঠিনেরেই জয় করতে চান। তাই এখনো লাল-সবুজের জার্সিতে একটি ম্যাচ হলেও খেলার স্বপ্ন দেখেন।

স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পাঁচ বছর আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন আশরাফুল। সেই নিষেধাজ্ঞা মেয়াদ শেষ হয়েছে ২০১৮ সালেই। এরপর ঘরোয়া ক্রিকেটে উল্লেখ করার তো পারফর্মও করেছেন আশরাফুল। কিন্তু নির্বাচকেরা বিবেচনায় নেননি তাকে। তাই বাংলাদেশের ক্রিকেটে আশরাফুল অধ্যায় কার্যত শেষ বলেই মনে করেন অনেকে।

তবে আশরাফুল নিজে এত তাড়াতাড়ি হাল ছাড়তে চাননা। ‘ফিটনেস ঠিক থাকলে আরো ৩-৪ বছর ট্রাই করব।’ ইউটিউব চ্যানেল নটআউট নোমানে যুক্ত হয়ে এভাবেই বলেছেন আশরাফুল। অর্থাৎ চল্লিশ পর্যন্ত লড়ে যাবেন ক্রিকেট ইতিহাসের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান।

অনুষ্ঠানের ‘স্লগ ওভার’ পর্বে সঞ্চালক ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ আশরাফুলের কাছে প্রশ্ন রেখেছিলেন, ‘আপনার বয়স এখন ৩৬ ছুঁই ছুঁই। জাতীয় দলে ফেরার আশা আর কতদিন করবেন?’

উত্তরে আশরাফুল আরো বলেন, ‘যেহেতু আমি ব্যাটসম্যান, আর আমি বিশ্ব ক্রিকেটে সবাইকে দেখছি যে ব্যাটসম্যানরা ৪০ প্লাস পর্যন্ত ট্রাই করছে। এমনকি আন্তর্জাতিক ক্রিকেট খেলে যাচ্ছে। শোয়েব মালিকের কথাই যদি চিন্তা করেন, ১৯৯৯ সালে তার অভিষেক হয়েছিল। এখনো কিন্তু সে খেলে যাচ্ছে। তার সাথের খেলোয়াড়রা কিন্তু কোচ বা নির্বাচক, সবকিছু হয়েছে। তাই আমি মনে করি যেহেতু আমি ১৭ বছরে শুরু করেছি, যেহেতু আমি ব্যাটসম্যান, আরো ৩-৪ বছর ট্রাই করব।’

আশরাফুলের কাছে আরেকটি প্রশ্ন ছিল এমন- ‘জাতীয় দলে কোন ফরম্যাটে আপনি ফেরার সম্ভাবনা বেশি দেখেন?’

আশরাফুল বলেন, ‘যেহেতু আমার এখন ৩৫ প্লাস, এখন আমি মনে করি টেস্ট ক্রিকেট অর্থাৎ লঙ্গার ভার্সনেই বেশি সম্ভাবনা। যদি আমি ঘরোয়া ক্রিকেট ও প্রথম শ্রেণির ক্রিকেটে ভালো খেলি, যদি প্রচুর রান করতে পারি তাহলে হয়তো বা ফার্স্ট ক্লাস দিয়ে টেস্ট ক্রিকেটের সম্ভাবনাটাই বেশি।’

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে